somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিতরে যাই থাকুক লোকে জানবে তুমিও গপাগপ খাইতে পারে অন্যকে দেখিয়ে দেখিয়ে

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে কেউ আসলে অশিক্ষিত থাকে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও বহুধরনের শিক্ষা সে কোনো না কোনোভাবে পেয়ে যায়। অর্থাৎ, মানুষের চোখকান ভীষণ রকমভাবে খুলে গেছে। মানুষ জেনে গেছে পৃথিবী বিচিত্র এবং উপভোগ্য, ফলে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে একইসাথে অপ্রাপ্তির হতাশাও বেড়েছে।

মানুষ চায় এখন যথাসম্ভব অদেখা যা কিছু দেখতে, অচেনা যা কিছু চিনতে, যা ভোগ করা হয়নি তা ভোগ করতে। একইসাথে মানুষ জানে তার সীমাবদ্ধতা, জানে জীবন কত সংক্ষিপ্ত, এ অবস্থায় কারো পাশে দাঁড়ানোর কথা বেশিরভাগ মানুষ কিছুতেই আর ভাবতে পারে না, তারা একা অথবা প্রয়োজনে দলবেধে ভোগ বা উপভোগ করতে চায় শুধু, কিন্তু একসাথে বাঁচতে চায় না।

তাই নীপিড়িত মানুষের কথা বললে, সমষ্টির কথা বললে বেশিরভাগ মানুষ এটা আর ভালোভাবে নেয় না, এটা বরং তাদের আতঙ্কিত করে, তারা ভাবে এই বুঝি ছোট্ট জীবনের ভোগের আয়োজনে ভাটা পড়ল, এজন্য সমাজ দরদী বা জন দরদী মানুষের কাছ থেকে মনে মনে তারা (বেশিরভাগ) দূরে সরে যায়। শুধু দূরে সরে থাকে তাই নয়, এটাও তারা প্রমাণ করতে চায় যে হিতৈষী ঐ সংখ্যালঘু সম্প্রদায়টা ভুল, তারা সঠিক।

তারাও কিন্তু সংখ্যালঘু কারণ, বেশিরভাগ মানুষের শুধু বেঁচে থাকতে নাভিঃশ্বাস হয়ে যায়, তাই চাইলেও খুব বেশি মানুষ তাইরেনাইরে দলে ভিড়তে পারে না। না পারলেও ইচ্ছেটা বেশিরভাগ মানুষের একই, ফলে ঘ্রাণে সুখ তাদের হয়, ঈর্ষাতেও তাদের কিছু সুখ মেলে। তারা পথ চেয়ে থাকে সরল পথে সুখলাভকারী ঐ মানুষগুলোর দিকে, তাদের জন্য যারা কেঁদে মরে, খেটে মরে তাদের দিকে নয়।

হিতৈষী মানুষেরাও যে পৃথিবীর সকল রূপরসগন্ধ ভোগ করতে চায় না, তা নয়, বরং অনেকক্ষেত্রে বেশি চায়, কিন্তু তারা হৃদয়হীন হতে পারে না, একই সমাজে থেকে ভয়ঙ্করভাবে তলিয়ে থাকা মানুষগুলোকে অগ্রাহ্য করতে পারে না। আসলে কোমল হৃদয়ই তাদেরকে আটকে দেয়। পাথর্ক্য এখানে ‘হৃদয়বৃত্তি’।

যার জন্য করি চুরি, তার কাছ থেকে চোর শোনার ভয়ঙ্কর এই বৈপরিত্য সমাজে আছে। এটা মাথায় রেখে হিতৈষী মানুষদের উচিৎ তাদের দরদ গোপন করা, এবং একটা ছদ্মবেশী হ্যাপি-গো-লাকি ভাব বজায় রাখা।

এক্ষেত্রে নিজের কোনো পরিচয়ের থেকে কাজটাকে বড় করে দেখতে হবে। ভিতরে যাই থাকুক লোকে জানবে তুমিও গপাগপ খাইতে পারে অন্যকে দেখিয়ে দেখিয়ে, তুমিও গন্ত্যব্যে ছুটতে পারে পথের কোনো পাশে না তাকিয়ে, তুমিও পকেট ভরতে জানো, তুমিও গাড়ি-বাড়ি করতে জানো, এটা কাজে দিবে। এতে চারপাশে মানুষের আনাগোনা বাড়বে, কৌশলে কাজ করা সহজ হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×