somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায় অবশ্যই গণমানুষের নয়

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধরুণ, কারো মাসিক উপার্জন পাঁচ লক্ষ টাকা, আরেকজনের মাসিক উপার্জন পাঁচ কোটি টাকা। এটা দ্বারা কি এই উপসংহারে উপনীত হওয়া যায় যে যার মাসিক উপার্জন পাঁচ কোটি টাকা সে বেশি কনজিউম করে নিজের জন্য? যায় না।

ইনকাম একটা সার্টেন লেভেল অতিক্রম করার পর জীবনমানের আর তেমন হেরফের হয় না। এরপর ব্যক্তির উপর নির্ভর করবে সে কোন দিকে মুভ করবে?

একজন মানুষ কত খাবে, কত ভালো বাড়িতে থাকবে, দিনে কতবার ‘থাইল্যান্ডে’ যাবে? এর একটা সীমা আছে? অর্থাৎ ব্যক্তির ব্যয় করার (নিজের জন্য) সামার্থের একটা সীমা আছে।

পার্থক্যটা হয় সিদ্ধান্তের ক্ষেত্রে। একজন মানুষ অনেক টাকার মালিক মানে সে অনেক বেশি ‘সিদ্ধান্তের’ মালিক। টাকাগুলো কোথায় খরচ হবে, কাকে দিবে, সে সিদ্ধান্ত সে নেয়।

তো ব্যক্তি যত উন্নত এবং উৎকর্ষিত হবে, সে তত ভালো সিদ্ধান্ত নেবে এবং সমাজটা সুন্দর হবে। ঠিক এই কারণে কার কাছে (মালিকানায়) টাকাটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

আমার সব সময় সাধারণ মানুষকে দোষ দিই, বলি মানুষ ভালো না বলে সবকিছু খারাপ। বলা হয়, মন্দ সমাজে ভালো পুলিশ আসবে কোত্থেকে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে শুনেছি, ছাত্ররা ভালো না হলে শিক্ষক ভালো হবে কীভাবে?

এগুলো খুবই দায়সারা কথা। গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা মানুষেরা টাকাওয়ালা মানুষের মত পদাধিকারের কারণে অনেক সিদ্ধান্ত নেওয়ায় ‍সেযোগ পায়। ফলে এই পদগুলোতে কেমন মানের লোক আছে সেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

একজন পুলিশের এসপি তার পদাধিকারবলে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মালিক, ছোট থেকে বড় প্রতিটি পদ কিছু সিদ্ধান্ত নেয়, এলাকার মেম্বার প্রতিদিন অনেকগুলো ছোট ছোট সিদ্ধান্ত নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানে সিদ্ধান্ত শিক্ষক, শিক্ষার্থী নয়, তাই দায় অবশ্যই শিক্ষকের।

মোদ্দা কথা হচ্ছে- সমাজটা কেমন তার দায় কোনোভাবেই গণমানুষের উপর বর্তায় না, দায় নিতে হবে সম্পদশালী এবং পদাধিকাপ্রাপ্ত মানুষদের।

সম্পদশালী এবং পদাধিকারপ্রাপ্ত না হয়েও সিদ্ধান্ত নেয় লেখকরা, এবং লেখকরা সিদ্ধান্ত নেয় নিরবে, ফলে তার প্রভাব হয় সুদূরপ্রসারী-সুন্দর। মুক্ত সমাজে লেখকরাই সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা সেরকম নয়। এখানে ব্যবসায়ী, আমলা, রাজনীতিকরাই একটি ভাড়াটে (পরোক্ষাভাবে) প্রকাশক-লেখক শ্রেণি তৈরি করেছে যাদের লেখায় মূলত ঐসব ব্যবসায়ী-আমলা-রাজনীতিকদের চিন্তার প্রতিফলনই থাকে।

যারা ভাড়া খাটেনা কৌশলে তাদের কর্নারড করে রাখতে এরা কুৎসিতভাবে সফল হয়েছে, শেষ পর্যন্ত চাপাতির আশ্রয়ও তারা নিয়েছে। এর থেকে বেরিয়ে আসা খুব সহজ নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×