somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীপ্ত প্রত্যয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময় নিরবিচ্ছিন্ন, আমরা সময় কেটে কেটে ভাগ করে নিয়েছি আমাদের কাজ এবং হিসাবের সুবিধার্থে শুধু। জীবন খণ্ডিত নয়, জন্ম থেকে মৃত্যু -পথটি বহুমাত্রিক হলেও বিযুক্ত নয়। জীবনের কোনো একটি বিশেষ ঘটনা বাদ দিলে হয়ত পরের ঘটনাগুলো আর পাব না। আমাদের হিসেবে একটি বছর চলে গেল, মানে জীবন কিছু ফুরালো। বিষয়টি আসলে দুঃখের, দুঃখ ভুলতেই হয়ত আনন্দ মেতে ওঠা। তবে এই আনন্দের মাঝ থেকে খুঁজে নিতে হবে আমাদের আগামীতে সুন্দরভাবে বাঁচার দীপ্ত প্রত্যয়। চলুন কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখি নিজেকে –

১। বিচার করে ভালোবাসা যায় না, মানুষকে শুরুতেই ভালোবাসব, চূড়ান্ত অপছেন্দের কারণও যেন পাশ কাটানোর শক্তি পাই;

২। প্রতিটি মানুষের অসহায়ত্ব উপলব্ধি করার চেষ্টা করব;

৩। প্রতিটি মানুষ ভিন্ন, আমি যেরকম সেরকম কাউকেই আর পাব না, এটাই সৃষ্টির সৌন্দর্য, বিষয়টি আনন্দচিত্তে মেনে নেব;

৪। আমি সেরা নই, একথা যেন সবসময় মনে রাখতে পারি;

৫। তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মানবিক যুদ্ধে যেন পিছপা না হই;

৬। অপ্রাপ্তিতে যেন দুঃখিত না হই, নিশ্চয়ই আমার অনেক কিছু আছে, সেগুলো যেন মাঝে মাঝে গুণে দেখি;

৭। সুখ লাভে যেন বহুদূরে না তাকাই, চারপাশে ভালোলাগারা বিষয়গুলো যেন এড়িয়ে না যাই;

৮। শুধু ছুটি না যেন, থমকে যাওয়াটাও জীবন;

৯। মাথা নত করব, কিন্তু মাথা বিক্রি যেন না করি;

১০। দায়িত্ব যেন এড়িয়ে না যাই;

১১। পরিবার, সমাজ, রাষ্ট্র -সবখানেই যেন আমি অঙ্গিকারাবদ্ধ থাকি;

১২। বেঁচে থাকি আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক মানুষের উপর নির্ভর করে, সেকথা যেন ভুলে না যাই;

১৩। শ্রমের মূল্য দিয়েই যেন শুধু দায় শেষ না করি, শ্রমের প্রতি সম্মান প্রদর্শন করতে যেন না ভুলি;

১৪। কেউই আমার শত্রু নয় এবং সবাই অামার বন্ধু নয়। একাকীত্বের (মাঝে মাঝে একা কিছু সময়) মূল্য যেন আমি বুঝতে পারি;

১৫। মাঝে মাঝে যেন বিষাদের মাঝে নিজেকে খুঁজে দেখতে পারি;

১৬। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মূল্য বুঝতে যেন ব্যর্থ না হই;

১৭। অন্যকে ঈর্ষা করে যেন নিজেকে ছোট না করি;

১৮। কেউ বেশি খাচ্ছে মানে সে নিজের জন্য বিপদও ডেকে আনছে, কম খেয়ে কম পরে আমি ভাল আছি -এই বোধ নিয়ে বেঁচে থাকা যায় বিত্তশালীর চেয়েও অনেক বেশি সুখে;

১৯। কাউকে যেন আঘাত না করি; ২০। স্বপ্ন-লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হই।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×