
প্রিয়তম,
আমি প্রার্থনারত এক নারীকে
সেদিন ইঙ্গিতে বলেছিলাম,
স্বর্গে যাবে অামার সাথে?
সে বলেছিল, যাব।
শিশু যেমন নতুন খেলনা পেলে
পুরনোটা ছুড়ে দেয়,
তেমনি সে প্রার্থনা ফেলে উঠে এসেছিল সেদিন।
প্রিয়তম,
সারাদিন হন্যে হয়ে প্রেম খুঁজে
দিনে শেষে আবার তোমার কাছে ফিরেছি।
বুঝেছি
ওরা শুধু পথ, তুমিই একমাত্র লক্ষ্য।
প্রিয়তম,
পথের সকল গল্প যে শুনবে ভালবেসে, হেসে;
সেই তো মুক্তিদাতা, সেই তো শুধু প্রেমিক।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



