
প্রিয়তম,
যতি চিহ্নের মত ওরা আসে যায়,
কেউ হাসতে হাসতে বিদায়
কেউবা কাঁদে দুঃখ ক্ষোভে লোভে।
নিরুপায় তুমিই শুধু অবিরাম,
মাঝে মাঝে ক্লান্ত অামি
কিছু বিরাম পাই প্রিয়জনে, গোপনে।
তুমিও কি নও কোনোদিন
কোনো অসীমে সীমানা হয়ে সন্নিধ্যে?
ফিরে আসি আমরা বারবার,
নোঙর ফেলি পরস্পরে, পোতাশ্রয়ে।
স্ব-আশ্রিত বাঘের ভাঙা খাঁচা তুমি,
খাঁচা বাঘ বাঁচায়, নাকি
বাঘ খাঁচা বাঁচায় সভ্যতার প্রয়োজনে?
জঙ্গলের নেশা বাঘের জন্মগত,
তবু খাঁচাটি হয়েছে তার শেষ আশ্রয়।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



