somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওদেরকে কীভাবে কাছে টানা যায়?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডান পাশের ও, সুশান্ত। ছোটবেলার অনেক স্মৃতি আছে সুশান্তর সাথে। সারাদিন দৌঁড়িয়ে দাবড়িয়ে বেড়াতাম। ওর সাথে স্মৃতিটা খুবই প্রবল। প্রায়ই ও মারত, ও বয়সে কিছু বড় ছিল, শক্তিও ছিল ওর অনেক বেশি। চাড়া খেলতাম ওর সাথে। বেশিরভাগ সময় কলাপাতা দিয়ে। এক বস্তা কলাপাতা সকাল থেকে ছিঁড়ে ছিঁড়ে টাকার মত বানিয়ে নিয়ে খেলা শুরু করতাম। মিনেট দশেকের মধ্যে সব হেরে যেতাম। একদিন সুশান্তর সাথে গেলাম খেজুর গাছের মাথি খেতে। ও বলল, একটা ছোট্ট খেজুর গাছ খুঁচে উঠাতে পারলে গোড়ায় মাথি পাওয়া যাবে। ছোট্ট একটা খেজুর গাছ খুঁজে পাইলাম, ও দা দিয়ে কোপাচ্ছে, আর আমি মাটি উঠাচ্ছি। এভাবে একসময় একটা কোপ এসে লাগল আমার হাতে, সাথে সাথে দুটো আঙ্গুল ঝুলে গেল। ও অভয় দিয়ে বলল, কিচ্ছু হবে না, যশুরে লতার রস চিবুয়ে লাগায়ে দিবানে, আমি বললাম, ঠিকে আছে। ও আমাকে বাগানের ভিতর নিয়ে যশুরের লতা সংগ্রহ করতে গেল। ও হাত ছেড়ে দিতেই দেখি সত্যিই আমার দুই আঙ্গুল অর্ধেক গর্ত হয়ে কেটে গেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ও এসে যশুরের পাতা চিবায়ে লাগায়ে দিয়ে কেটে পড়ল (পালাল)। আমি কোনোমতে বাড়ি গিয়ে হাউমাউ করে কান্নাকাটি। তারপর চিকিৎসা টিকিৎসা ইত্যাদি। এখনো বড় দাগ আছে দুই আঙ্গুলে। সুশান্ত আমার জীবনে আরো একটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুশান্ত এবং ওর ভাই আমার বয়সী প্রশান্ত (ডাক নাম নীল) অনেক বেশি ঘোরাঘুরি করত, কাজ করত, যেহেতু পড়াশুনা করা ওদের পক্ষে সম্ভব হচ্ছিল না। ওদের সাথে মেশাটা মানুষ ভালো চোখে দেখত না। আমিও যেহেতু বাড়িতে কারো তদারকির একেবারে বাইরে ছিলাম, তাই আমি সুযোগ পেলে ওদের সাথে যাইতাম। একদিন বর্ষাকালে ওরা বিলে যাবে শাপলা উঠাতে। ওরা ডোঙা নিয়ে রেডি। আমিও ওদের সাথে উঠলাম। তিনজন এক ডোঙায় যাওয়া মুশকিল। ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও ওরা আমাকে নিতে চাচ্ছে। আমি তখন ওদের প্রতি বেশ কৃতজ্ঞ। খাল আর রাস্তা আমাদের বাড়ির পাশ দিয়ে পাশাপাশি গেছে। খাল দিয়ে যাচ্ছি, এ সময় শুনতেছি রাস্তা দিয়ে যেতে যেতে একজন লোক (লোকটির নাম চেহারা পরিচয় কিছুই আমি ভুলিনি, এতটাই লেগেছিল কথাটা) বলতেছে, বাপ মরেছে এক বছর হল বোধহয়, শিবু দার ছেলেটাও তাহলে গোল্লায় গেছে। কথাটা আমার মাথার মধ্যে তীব্র বেগে আঘাত করেছিল। তারপরও ওদের সাথে গিয়েছিলাম। তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। এরপর থেকে ওদের দুই ভাইয়ের প্রতি আমি বিশেষ ধরনের বন্ধুত্ব অনুভব করি। বাড়ি গেলে ওদের খুঁজি, কিন্তু দেখা হলেও ওরা সম্ভবত আমাকে শিক্ষিত ভেবে দূরে চলে যায়। সুশান্তদের কাছে টানার উপায় কী?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×