somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিলেশন যখন একটি লাভজনক প্রজেক্ট

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেক আপ হওয়ার পরে ছেলের সাথে তার বন্ধুর কথপোকথন:
- কীরে দোস্ত, মালটারে নাকি ছেড়ে দিলি?
- হ্যা রে। আর কত? টানা তিন বছর রিলেশন করছি। একজন মানুষের সাথে এতোদিন থাকা যায় নাকি!!
- কী বলিস!! তিন বছর রিলেশন করার পর ছাড়তে খারাপ লাগে নি তোর? আর তাছাড়া এই মেয়ের পেছনে কত কত খরচও তো করেছিস। মেয়েকে যদি বিয়েই না করতে পারলি তাহলে তো পুরোটাই লস প্রজেক্ট।
- আরে ধুর!! আমি কি এতো বোকা নাকি? খারাপ লাগার কী আছে, এক মাসের মধ্যে আরেকটারে পটায় ফেলবো। আর খরচের কথা যদি বলিস, তাহলে শোন, এগুলো খরচ না, বরং ইনভেস্টমেন্ট। তোকে একটা হিসাব বোঝাই- ‘ধর, এই তিন বছরে মেয়ের পেছনে খরচ হইছে আনুমানিক ৮০০০০ টাকা। আর মেয়েকে নিয়ে এই তিন বছরে লিটনের ফ্ল্যাটে গেছি ১০০ বারের উপরে। প্রতিবার ১০০০ টাকা করে ধরলেও তো আমার লাভ থাকে ২০০০০ টাকা। আর সেই সাথে কত শার্ট-প্যান্ট, টি-শার্ট তো রয়েছে-ই। সব দিক বিবেচনা করে, এই রিলেশনে আমার লস বলে কিছুই নেই।”
- কী বলিস এইসব!! তুই তো জিনিয়াস, এইভাবে তো ভাবি নি কখনো। এটাই ভালো, একটাকে নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলে না, আর তার জন্য মন খারাপ করারও কোন মানে হয় না। চল, আজকে তাহলে একটা পার্টি হয়ে যাক।
- চল…….

অন্যদিকে, মেয়ের সাথে তার বান্ধবীর কথপোকথন:
- কী রে, ছাগলটারে ছাড়লি অবশেষে? ভালোই হইছে। তিন বছর কীভাবে যে ছিলি!! আমি হলে তো কয়েকমাস নাকে দড়ি দিয়ে ঘুড়িয়ে ছেড়ে দিতাম।
- আরে, তিন বছর কী আর এমনি এমনি ছিলাম! আমি এতো বোকা নাকি। ও ছিলো সোনার ডিম পাড়া হাঁস। কতো কতো ড্রেস, অর্নামেন্টস, পার্লার খরচ কবজা করে নিয়েছি। সেই সাথে বড় বড় রেস্টুরেন্টে খেতে যাওয়া তো আছেই। এবার জন্মদিনের পার্টিটা যে তোদের দিলাম, তা তো পুরোটাই ওর টাকায় করেছি। ও আমার জন্য সব করতে পারতো।
- কিন্তু তুই না ওর সাথে লিটনের ফ্ল্যাটেও গিয়েছিলি?
- গিয়েছি, তাতে কী হয়েছে। গ্রো আপ বেবি!! এরকম খ্যাত মার্কা কথা বলবি না। শোন, পুকুরের পানিতে একটা পাথর ফেলার সাথে সাথে হয়তোবা একটু ঢেউ ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে তা আবার মিলিয়ে যায়। কেউ বুঝতেও পারে না এখানে একটু আগে কেউ ঢেল ফেলেছিলো। ঠিক তেমনি কয়েকবার রুম ডেট করলে ক্ছিু যায় আসে না। বিনিময়ে যদি কতোকগুলো জিনিস পাওয়া যায় তো মন্দ কী। আরকেটা পোলারে পটাইছি। ওর বাবার প্রচুর টাকা। দেখি, এর কাছ থেকে কী কী কবজা করতে পারি।
- তুই পারিসও বটে। তাহলে চল আজকে ট্রিট দিবি।
- চল……

এমনি করে সবাই যার যার জীবনের হিসাব নিকাশ করে সুখে থাকার চেষ্টা চালায়। টাকা দিয়ে সব কিছুর হিসাব করে লাভের পাল্লাটা দেখে খুশিই লাগে। কিন্তু ভেবে দেখে না সে কী হারিয়েছে। ছেলেটি হারিয়েছে তা মনুষ্যত্ব, হারিয়েছে ভালোবাসার জন্য সুন্দর একটা মন, হারিয়েছে নিজের ব্যক্তিত্ব অন্যদিকে মেয়েটি শুধুমাত্র কয়েকটি পোষাক আর গিফটের বিনিময়ে হারিয়েছে তার নিজের প্রতি সম্মান, হারিয়েছে ভালোবাসার ‍মূল্য, হারিয়েছে বিবেক। প্রকৃত ভালোবাসা পার্থিব কোন কিছু দিয়ে পরিমাপ করা যায় না, কোন কিছু দ্বারা বিনিময় হয় না, বিনিময় হয় দুটি মনের, দুটি আত্মার। সব সম্পর্ক টিকে থাকুক হিসাব নিকাশের ঊর্ধ্বে এই কামনা করি।……

বিঃ দ্রঃ কোন চরিত্রই কাল্পনিক নয়। These kinda people really exist…...তাই বাস্তবে চরিত্র মিলে যেতে পারে। আর এদের কারণেই বর্তমানে পবিত্র ভালোবাসাকেও কলুষিত বলে ধরা হয়।…..
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×