স্টুডেন্টের বাসায় পড়াতে গেলে প্রতিদিনই কিছু না কিছু খেতে দেয়। নিত্য নিত্য খাবার খেতে অনেকটা অস্বস্তি লাগে। তাই একদিন ছাত্রের মাকে বললাম-
- আন্টি, আমাকে প্রতিদিন এভাবে টেবিলে খাবার দিয়েন না।
-কেন স্যার, আমাদের বাসার খাবার আপনার পছন্দ হয় না?
- ঠিক তা নয়। আসলে প্রতিদিন এরকম পড়ার টেবিলে খেতে একটু অস্বস্তি লাগে, আর তাছাড়া মানুষের বাসায় কিছু খেতে আমি অনেক লজ্জা পাই।
- একদম লজ্জা করবেন না স্যার। নিজের বাড়ি মনে করেই খাবেন।
- তবুও আমার অস্বস্তিটা তো কোনভাবেই কমবে না। বরং একটা কাজ করতে পারেন- সপ্তাহে দু-একদিন টেবিলে দিবেন,
.
.
.
.
.
আর বাকি দিনে টেবিলে খাবার না দিয়ে প্যাকেট করে দিয়েন, বাসায় গিয়ে খাবো। বাসায় গিয়ে খেতে আমার একটুও লজ্জা করে না। আরেকটা কথা, প্যাকেটে দুইজনের খাবার দিয়েন, বাসায় আমার এক বড়ভাইও থাকেন। তাকে ছেড়ে একা একা কীভাবে খাই!!!!
(অগত্যা এর পরের দিনই কেন যেন আমাকে পড়াতে যেতে নিষেধ করে দিলেন। আমি কোন কারণই খুঁজে পেলাম না।)
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




