আজব এক খেলা, মজা আছে মেলা
এগারো জন এক দলে,
ধরে কিছুক্ষণ, করি বিচরণ
লক্ষ্য রেখে বলে।
ঝড়াইয়া ঘর্ম, ছুলিয়া চর্ম
ব্যস্ত মাঠের বাঁকে,
যেদিকেই যাই, উদ্দেশ্য একটাই,
দুই খুঁটিরই ফাঁকে।
যদিও হাঁপাই, দম নিয়ে যাই
করতে হবে গোল,
উত্তেজনার খেলা, খেলি সারাবেলা
এরই নাম ফুটবল।
স্বাস্থ্য আছে বৈ, ক্লান্ত যদি হই
পড়ে যাই যদি পিছে,
পাবো নাতো জয়, হবে শুধু ক্ষয়
পুরো খেলাটাই মিছে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





