কত কল্পচিত্র তৈরী করছি মুহুর্মূহু -
তুমি ফিরে এসেছ তার চিত্র।
বুদ্ধিপ্রতিবন্ধকতার অকাট্য প্রমাণ..!
কী অসম্ভব নির্লজ্জ আমি...!
আমার বিশ্বাস করতে বড্ড ইচ্ছে করে সেই দুপুরের তুমি আসলে আমার তুমি নও...
আমি বিশ্বাস করতে চাই তোমার সেই দুপুরের দৃষ্টি আসলে আমার ছোঁয়া কোন চোখের নয়...
আমার ইচ্ছের তীব্রতা আর তোমার মিথ্যের তীব্রতায় লড়াই চলে প্রচণ্ড..!!
আমার ইচ্ছে প্রার্থনায় পরিণত হতে পেলনা..!
অথচ তোমার মিথ্যের দাম্ভিক চারণায় আমার নিঃশ্বাস দূষিত....!
তোমার মিথ্যের ঘন কুয়াশায় আকাশ রুদ্ধ -
আমার ইচ্ছেরা পারলনা আকাশ ভেদ করতে..
স্রষ্টার দারুণ অট্টহাসিতে আমার অশ্রুরা অপমানিত।
কোন আণবিক বিস্ফোরণে ঐ দুপুরটা যদি পাল্টে দিত কেউ! আমি তবে হিরোশীমাতেও নির্বাসনে যেতে প্রস্তুত...!
তবু ইচ্ছেরা বেঁচে থাকুক..
বেঁচে থাকুক সহস্র কল্পচিত্র!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



