১৯৩৮ সালের একুশে ফেব্রুয়ারী, ৯ ফাল্গুন ১৩৪৪ সনে আমার জন্ম নোয়াখালী জেলার সুধারাম মহকুমায় কাচারীর হাটের উত্তরে, উত্তর বাটৈয়া বা খাজুরিয়া গ্রামে, আমার প্রপিতামহ রামকুমার ডাকতারের বাড়িতে ১৯৩৮ সালের একুশে ফেব্রুয়ারী, ৯ ফাল্গুন ১৩৪৪ সনে আমার জন্ম। আমার বাবা এলাকার প্রথম গ্রাজুয়ট, মনোমোহন শীল। মাতা সুভাষিনী। মামার বাড়ী সেনবাগ থানার বিজবাগ গ্রামে। আমাদের বাড়ীর সামনে, পূবদিকে, বেশ বড় একটি দিঘী ছিল। দিঘীর হুবদৈহনের কোনে আছিল দোল মঞ্চ । দৈনে আছিল বড়হৈর, হৈচে আছিল ছোডহৈর। দিঘীর দৈনের দিগে ছেরু ব্যায়ারীর বাড়ীর জয়নাল আছিলো আঁর বন্ধু। ব্যয়ানে হাঁডি হাঁডি ইশকুলে যাইতাম দূরে কন্দাই হিয়া আইজ আর মনে নাই। হুইনছি আঁর ঠাউদ্দা মহেশ মোন্দার আছিলেন ভুল্লার জমিদারের তোশিলদার, পূণ্যহ বা হুইন্যা মচ্ছব কৈরতেন হৈসার গরমে। আমরা কিন্তূ খুব গরীব ছিলাম হেই সময় ১৯৪৩ তুন ১৯৪৮ সালে দ্যশ ছাড়া ইস্তক। ১৯৪৭ সালে দাঙ্গার সময় আঁর বাপেরে বাঁচাইছে খিদিরপুরে আঁঙ্গো দ্যাশের মোছলমানেরা, দুই দিন দাঙ্গারতুন বাঁচাই, লুঙ্গি হরাই, হেতেনেরে হিন্দু এলাকায় ঠেলি দিছে। নোয়াখালীর কুখ্যাত দাঙ্গার সময় আমাদের মুসলমান প্রতিবেশীরা অভয় দিয়েছিলেন যে তক্ষন আমরা তাঁদের এলাকায় আছি, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত।তাঁরা কথা রেখেছেন। আমাদের এলাকায় কোনো দাঙ্গা হয়নি। এ ঘটনা আমাকে ধর্ম নিরপেক্ষ করেছে। আমরা দুই ভাই ও এক বোন। দাদা নরেশ্চান্দ্র রেলের ডাক্তার ছিলেন, মারা গেছেন 1982তে। বোন গীতাঞ্জলিও মারা গেছে 1988এ। আমিও ডাক্তারি পাশকরে মাস্টারি করেছি, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান পদ থেকে অবসর নিয়েছি। দীর্ঘদিন থেকে জনবিজ্ঞান ও জনস্বাস্থ্য আন্দোলনে যুক্ত আছি, এখনো সামান্য লেখালেখি করি। এ কাজের সূত্রে ঢাকা সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে কিঞ্চিত যোগাযোগ ছিল, সেটা পুনরুদ্ধার হলে ভালো লাগবে। আকৈশোর কমিউনিস্ট পার্টি্র খিদমত করে ১৯৮৫ থেকে পার্টি থেকে পদত্যাগ করেছি। নিজেকে নাস্তিক বা অ্যাগনস্টিক বামপন্থী মনে করি। কিছুদিন সোভিয়েট রাশিয়য় থেকে মনে হয়েছিল, রাশিয়াই শুধু রাশিয়া মহান দেশ; যেখানে হয়েছে গোলামীর দিন শেষ। কিন্তূ এখন দেখি সবই ফাঁকি। অনেকর মতো বিভ্রান্ত হয়ে বসে আছি। অন্ধ কুসংস্কার, ধর্মান্ধতা, হিংসা, মিথ্যাচার, পেশীশক্তি সারা বিশ্বে দাপাচ্ছে। আমার লেখার শুরুতে নস্টালজিয়া ও শেষে হতাশা? আজ এখানেই শেষ করছি। পরিশেষে জানাই, বাংলা লিখতে বাংলা ওয়ার্ড সফটওয়্যারের ব্যবহার সহজতর, আপনারা সেটি ব্যবহার করলে সবার সুবিধা হবে। ইতি ডাঃ জ্ঞানব্রত শীল। ডাঃ জ্ঞানব্রত শীল।ডাঃ জ্ঞানব্রত শীল। apnader tinte software diye amar nam likhe dekhlam, akhono amar dharona Bangla Word anek bhalo.
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।