somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডাঃ সাইফুল
ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

আঘাত পাওয়ার সাথে সাথে কি চিকিৎসা করবেন ?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঘাত পাওয়ার সাথে সাথে কি করনীয় । এটা আমাদের সবারই জানা দরকার । শুরুতে ভুল চিকিৎসা বা চিকিৎসাবিহীন রাখলে, পরে আর সহজে ভাল হয় না ।তাই শুরুতে কি করবেন , এটা মনে রাখতে PRICE ( R= Rest , I = Ice , C= Compression, E = Elevation ) শব্দটি মনে রাখুন । তবে বড় আঘাতের ক্ষেত্রে অবশ্যই এক্সরে করে নিবেন, কোন ভাঙ্গা ছুড়া হয়েছে কিনা ।

প্রোটেকশনঃ আঘাত প্রাপ্ত অংশকে সাথে সাথে কিছু দিয়ে সার্পোট নিয়ে রাখবেন, যাতে পুনরায় আঘাত যেন না পায় ।

রেস্টঃ যেকোন কারণে আঘাত পেলে প্রথমে ২/৩ দিন রেস্ট নিতে হবে । রেস্ট আসলে কতদিন নেব এবং কি ধরনের রেস্ট নেব । এটা নিয়ে অনেকের কিছু ভুল ধারনা আছে । যেমনঃ রেস্ট বলতে শুধুমাত্র শুয়ে থাকা নয় । কোমর ব্যথার ক্ষেত্রে ১/২ দিনের বেশি বেড রেস্ট নেওয়া উচিত নয় । এতে করে মাসল দুর্বল হয়ে যায় , নার্ভে অনুভূতি কমে যায় । ফলে ব্যথা আর সহজে ভাল হয় না ।

বরফ ঃ আঘাত পাওয়ার পর সাথে সাথে বরফ দিন । ২০মিনিট করে ২/৩ ঘন্টা পর পর বরফ দিন ৪ দিন পর্যন্ত । অনেকেই কনফিউশনে পরে যায় বরফ দিবে নাকি গরম দিবে ? আঘাত পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গরম দিবেন না , গরম দিলে রক্তক্ষরণ হতে পারে এবং ফোলা বেড়ে যেতে পারে ।

কম্প্রেশন ঃ আঘাত জনিত জয়েন্টকে অনেক সময় ব্যান্ডেজ করে দিতে হয় যাতে ফুঁলে না যায় ।


ইলিবেশন ( উপরে উঠিয়ে রাখা )ঃ আঘাত প্রাপ্ত অংশকে আমাদের হার্টের লেভেলের চেয়ে একটু উপরে তুলে রাখতে হয় । কারণ হার্ট হল রক্তসঞ্চালনের মূল কেন্দ্র , তাই উপরে থাকলে আঘাতপ্রাপ্ত অংশ ফুলে যায় না । যেমন পায়ে আঘাত পেলে ,বিছানায় শোয়া অবস্থায় পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখতে হয় ।

গবেষণায় দেখা গেছে আঘাত পাওয়ার কিছুদিনের মধ্যে ফিজিওথেরাপি দিলে অনেক ভাল উপকার পাওয়া যায় ।

তবে আপনি যদি বিনা চিকিৎসায় আপনার সমস্যা কিছুদিন রেখে দেন অস্বাভাবিকভাবে কিছু টিস্যূ তৈরি হয়, জয়েন্ট শক্ত হয়ে যায় , মাসল দুর্বল হয়ে যায় । ফলে আঘাত জনিত সমস্যা ভাল হতে তিন মাসের অধিক সময় লাগে, অনেক সময় বছরের পর বছর লেগে যায় ।

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা , ভিশন ফিজিওথেরাপি সেন্টার , উত্তরা , ঢাকা ।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×