somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডাঃ সাইফুল
ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

কোমর ব্যথা কেন সহজে ভাল হয় না

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোমর ব্যথা নিয়ে কিছু মিথ বা ভুল বিশ্বাস আছে। যেইগুলোর জন্য কোমর ব্যথা তো ভালই হয় না, বরং ব্যথা স্থায়ী হয়ে যায়। এবং আমাদের মূল্যবান সময় এবং টাকা অপচয় হয়।

১. রেস্ট ঃ কোমর ব্যথা হলে নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলেই সমস্যা বাড়বে৷ তাই সোজা হয়ে শুয়ে থাকতে হবে৷ এই ধারনাটা কোনকালেই বিজ্ঞানসম্মত ছিল না৷ কিভাবে এটা আমাদের মনে গেথে গেল, আমার ধারনায় আসে না৷ এটার পক্ষে নির্ভরযোগ্য কোন রিসার্চই পেলাম না। কোমর ব্যথায় দিনের পর দিন শুয়ে থাকলে মাসল দুর্বল হয়ে যায়, নার্ভ ডিসেনসেটাইজ হয়ে যায়। তাই কোমর ব্যথায় কখনই শুয়ে থাকবেন না, নিয়মিত হাটাচলা করবেন, নিজের দৈনিন্দন কাজকর্ম অবশ্যই করবেন৷

২. এমআরআইঃ অনেকের ধারনা এক্সরে এমআরআই করলেই কোমর ব্যথার সঠিক কারণ ( রোগ নির্নয়) বের করা যায়৷ বিষয়টা ঠিক না৷ অনেক সময় কোন সমস্যা না থাকলেও এমআরআইতে সমস্যা আসে। তাই অযথা এমআরআই করলে ডিস্কে সমস্যা দেখা গেলে রোগীরা ভয় পেয়ে যায়। এতে সমস্যা আরও বাড়ে৷ সঠিক ডায়াগনোসিস করতে হলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট দেখাতে হবে, যিনি আপনার সব কথা শুনে বুঝে, আপনার মটর সেনসরি, রিফ্লেক্স সব কিছু দেখে এসেস করে আপনার সমস্যা বের করবে৷

এমআরআই অবশ্যই করবেন, যখন অনেকদিন ফিজিওথেরাপি নিয়েও কাজ হচ্ছে না, ব্যথা কোনভাবেই ভাল হচ্ছে না, ব্যথার সাথে জ্বর আসে, ওজন দিন দিন কমতেছে কিংবা প্রস্রাব পায়খানা ধরে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় এমআরআই অবশ্যই করাবেন ৷

৩. ব্যথা যত বেশি, সমস্যাও তত বেশিঃ
আমাদের অনেকের ধারনা ব্যথা যত বেশি হয় আমাদের শরীরে সমস্যাও তত বেশি হয়। এই ধারনাও ঠিক না৷ ব্যথা শুধু শরীরের ডেমেজ বা ক্ষতির উপরই নির্ভর করে না, এটা আমাদের অনুভূতি, মানসিক চাপ, পরিবেশ এবং নিজেদের ব্যক্তিত্বের উপর কম বেশি নির্ভর করে। অনেক সময় খুব কম ব্যথায়ও শরীরে অনেক বড় সমস্যা থাকতে পারে, আবার তীব্র ব্যথায়ও শরীরে তেমন কোন সমস্যা থাকে না।

৪. এক্সারসাইজ করা যাবে না ঃ অনেকে ভাবেন কোমর ব্যথার মধ্যে ব্যায়াম করলে ব্যথা বাড়বে। এটাও ভুল৷ মাসল যত শক্তিশালী হবে ব্যথা প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে এবং পুনরায় ব্যথার ঝুকি কমবে । তবে সামনে ঝুকে ভারি কিছু উঠানো উচিত নয়।

৫. কোমর ব্যথার জন্য বেল্ট বা লাম্বার করসেটঃ কোমর ব্যথার বেল্ট বা লাম্বার করসেট কোমর ব্যথা দূর করার জন্য কোন ধরনের প্রভাব পেলে না। বরং বেল্ট পরে থাকলে স্বাভাবিক মুভমেন্ট ব্যাহত হয়৷ এতে মাসল দুর্বল হয়ে যায়, ফাংশনালিটি লস হয়৷

কোমর ব্যথা হলে শুধু ব্যথার ওষুধ না খেয়ে অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে এপয়েন্টমেন্ট নিবেন৷ কারণ ইভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসাই আপনাকে কোমর ব্যথা থেকে সুস্থ কর‍তে পারে, আপনাকে কর্মক্ষেত্রে একটিভ রাখতে পারে৷

ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা, ভিশন ফিজিওথেরাপি সেন্টার।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×