somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে হয় দীক্ষক কে হয় দ্রাবিড়? কেন বা দু্যলোক দুরাসদ?

২৫ শে মে, ২০০৬ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু থেকে শুরু বা পুনর্বার শুরুঃ
মানুষ সসীম। সে সীমাবদ্ধ দেহের আদলে। সে সীমিত মস্তিষ্কের কোষে, চেতনা ও চিন্তার কলায়। অসীম ধারণে তার অক্ষমতা বিদিত সর্বজনে। ধারণার অতীতকে বস্তুত: সে ধরতে চায় করতলগত আধারে।

ব্লগজগত অবাস্তব-অধিবাস্তব-পরাবাস্তব-যাদুবাস্তব। ভার্চুয়াল রিয়েলিটি। এখানে যারা আসে যারা লেখে তাদের পরিচয়কে ছাড়িয়ে নিয়েছে শরীরের ত্বক থেকে। পতিত খোলস থেকে নাম-ধাম খুঁজবার পুলিশী তদন্ত এখানে অর্থহীন। কেউ স্বনামে, কেউ বেনামে, আর কেউ বা দু্যতি ছড়ায় ছদ্মনামে। বিশ্বজুড়ে মাকড়ার জালের নানা বিন্দুতে এরা যেন অশরীরি আত্মা। প্রকৃত অর্থে কোনো পরিচয়ের প্রয়োজন এদের করে না। এরা কেউ রত নয় ঐতিহাসিক দ্বন্দ্বে, তার বা বেতার বেয়ে শব্দ ছুঁড়ে কোনো ক্ষমতায় ভাগ বসাতে এরা বাক্য গাঁথে না ।

তবু চেনাজগতের ব্যাকরণে অভ্যস্ত মুখস্ত মানুষেরাও ভিড় বাড়ায় এমত বাজারে। এই অসীমতা এই পরিচয়হীনতা এই ভাচর্ুয়াল রিয়েলিটি তাদের ত্বকে ধরিয়ে দেয় পাঁচড়ার জ্বালা । তারা আঁচড়াতে থাকে উপায়হীন। তারা চেনা জগতের পরিধির জাল আঁকড়ে ধরে ছুঁড়ে মারে আকাশজলে নি:সহায় ধীবর। তারা বিপন্ন বোধ করে। তারা শবদেহ ঝাঁকিয়ে জানতে চায় জাতের নাম।

এখানে নাম নেই। পরিচয় ফেলে গেছে মানুষের আদি খোলস। তার-জাল ছড়িয়ে আছে পৃথিবীর অচেনা সব অন্ধগলিতে। আইপি ট্র্যাকার দিয়ে কোনো এক কম্পিউটারের ঠিকানা মিলে যেতে পারে। যন্ত্রের ঠিকানা কখনই নয় মানুষের স্বত্ত্বা । এখানে রইসুদ্দিন আর ব্রাত্য রাইসু ভীষণ আলাদা মানুষ। অথবা রইসুদ্দিন আর ব্রাত্য রাইসু মিলে গড়ে তোলে তৃতীয় মানুষ। কিংবা রইসুদ্দিনের কনিষ্ঠা, মধ্যমা, তর্জনী, একেক আঙুল হয়ে ওঠে একেকটি স্বত্ত্বা। সবই হঠযোগ। অথবা পারষ্পরিক সংযোগ। উত্তর-আধুনিকতায় সত্য হয়ে উঠে প্রতিটি প্রতিচ্ছায়া। আর সবক'টি ছায়াই স্বতন্ত্র হয়ে বেঁচে থাকতে চায় নিজস্ব চারিত্রে।

এখানে নির্বোধেরা খুঁজে ফিরে সসীম মানুষকে। পাঁচড়া আঁচড়াতে আঁচড়াতে প্রশ্ন তোলে, কে এই দীক্ষক দ্রাবিড়? দ্রাবিড়ের ডাক তার শোনা হয় নাই। দীক্ষা সে পায়নি বোধিসত্ত্ব প্রজন্মের। জাহেলিয়াত তার ক্বলবে বেঁধে আছে হাবিয়ার অন্ধকার। দুরাসদ দু্যলোকের সে রাখে না খবর।

নাদান সেসব সার-বাঁধা মেষদলের জন্য শুরু হোক শুরু থেকে। পুনর্বার নতুন করে। শ্লোগানের আচমকা হরি-বোল নৃত্য ছেড়ে রিব্র্যান্ডিং। দুরাসদ দু্যলোকের দীক্ষক দ্রাবিড়।

কে হয় দীক্ষক, কে হয় দ্রাবিড়? কেন ডাকে দ্রাবিড় দীক্ষক?
কী হয় দু্যলোক, কী হয় দুরাসদ? কেন বা দু্যলোক দুরাসদ।
পাঠেই উত্তর আসে। পাঠক হোক পুনর্বার।
বোধের ভেতরে যতক্ষণ খেলা না করে দীক্ষা। পাঠ হোক বারংবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×