somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ প্রাণের বিনিময়ে -2

২১ শে মার্চ, ২০০৬ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরে পাকসেনারা নৃশংস তাণ্ডবের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যতোগুলো বধ্যভূমি সৃষ্টি করেছে তার অন্যতম একটি হলো কুমিল্লা জেলার লাকসাম রেল জংশনের বেলতলী বধ্যভূমি। এই বধ্যভূমিতে 8 থেকে 10 হাজার নিরীহ-নিরপরাধ বাঙালিকে পৈশাচিক অত্যাচারের মাধ্যমে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়। এই গণহত্যার শিকার হতভাগ্যরা অধিকাংশই চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের বাসিন্দা। বেলতলীর এই বধ্যভূমিটি প্রায় 4 হাজার বর্গমিটার সীমানা বিসত্দৃত।
মূলত, এপ্রিলের শুরুতেই রেল জংশনের অতি সনি্নকটে অবস্থিত একটি সিগারেট কারখানাকে হানাদার পাকসেনারা টর্চার সেলে পরিণত করে। এই টর্চার সেলেই অকথ্য নির্যাতন করে হত্যা করা হতো হতভাগ্য বাঙালিদের। যুবতী ও নারীদের ওপর চালানো হতো পৈশাচিক নির্যাতন। যুবক ও পুরুষদের হাত-পা ভেঙে জীবনত্দ মাটি চাপা দেওয়া হতো। স্কুল-কলেজের মেয়েদের ধরে এনে দিনের পর দিন পাশবিক নির্যাতন করে এক সময় তাদেরও হত্যা করা হয়েছে। এতোসব নির্মম ঘটনার মূল হোতা বিহারি বকাউল হাবিলদার। তার নেতৃত্বে কয়েকটি গ্রুপ বাঙালি নারী-পুরুষদের ধরে আনার কাজটি করতো। আর হত্যার মিশন সমাপ্ত হওয়ার পর লাশগুলোকে বধ্যভূমিতে টেনে নিয়ে গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়ার দায়িত্ব পালন করতো রেল জংশনের ডোম শ্রীদাস চন্দ্রদাস ও তার দুই আত্মীয়। আত্মীয়রা গত হয়েছেন, কিন' শ্রীদাস ডোম এখনো বেঁচে আছেন একাত্তরের সেই ভয়াবহ দুর্বিষহ স্মৃতিকে বুকে ধারণ করে।
এতো বড়ো ও গুরুত্বপূর্ণ একটি বধ্যভূমি স্বাধীনতার 35 বছর পরও রয়ে গেছে লোকচক্ষুর অনত্দরালে। দেশবাসীর তা জানাই নেই। 35 বছর অনেক দীর্ঘ সময়। কিন' কোনো সরকারই এই বধ্যভূমিটি সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। 2000 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর একবার বধ্যভূমিটি খননের বিষয়ে সরজমিন সমীক্ষা চালায়। এ কাজে তাদের সহায়তা করে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ হিস্টোরিক সাইড মিউজিয়াম অফ কনসেস। কিন' ঐ সমীক্ষা পর্যনত্দ। 2001-এর অক্টোবরে সরকারের পটপরিবর্তনের পর এই সমীক্ষার সুপারিশ আজ পর্যনত্দ আর আলোর মুখ দেখেনি। এই বিশাল বধ্যভূমিটি অনতি বিলম্বে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। কেননা, দীর্ঘ সময়ের ব্যবধানে বধ্যভূমির সব স্মৃতিচিহ্ন মুছে যেতে বসেছে। গাছ, লতাপাতা আর আগাছায় ছেয়ে গেছে এলাকাটি। গা শিউরে ওঠা ভয়ে মানুষ দিনের বেলাতেও বেলতলীর এই বধ্যভূমির পাশ দিয়ে যাতায়াত করে না। সবাই এলাকাটি এড়িয়ে চলে। আর এই নির্জনতার অবসরে প্রকৃতি বধ্যভূমিটিকে প্রতিনিয়ত আড়াল করে চলছে।

গবেষক: ড. আবুল আজাদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×