আজ 26 মার্চে আসুন আমরা প্রাণ খুলে স্মরণ করি এই দিনটিকে। রোমন্থন করে আরেকবার বুঁকে গেঁথে নেই উদ্দীপনার মন্ত্র। যাতে এই স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে আমরা জাতি হিসেবে আরো বেশি সংহত হতে পারি।
স্বাধীনতা দিবসের দিনটিতে আসুন আমরা এখানে সবগুলো লেখা লিখি দেশ, জাতি, স্বাধীনতা ও মুক্তিসংগ্রাম বিষয়ক। হোক তা প্রবন্ধ, হোক তা কবিতা, হোক তা গান, হোক তা স্মৃতিচারণ, হোক তা সিনেমার কথা কিন্তু স্বাধীনতা ও মুক্তির কথাকে চলুন তুলে ধরি আমাদের লেখায়, বিভিন্নআঙ্গিকে।
অন্যান্য দিনতো রইলোই। অন্তত: একটি দিন, একটি দিনকে আমরা উৎসর্গ করি লক্ষ অযুত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে, দেশমাতৃকার পদকমলে। আর বুকের মধ্যে জাগ্রত করে তুলি স্বাধীনতার সেই দীপ্ত তেজ, যা আমাদের জাতিকে দেবে আগামী দিনে মুক্তির ঠিকানা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



