সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
26মার্চ: চলুন শুধু দেশ, জাতি ও স্বাধীনতার কথা লিখি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মার্চ মাস আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জল একটি মাস। আর 26 মার্চ হচ্ছে সেই দিন যেখান থেকে বাঙালি জাতি শুরু করেছিলো তার স্বাধীনতার সংগ্রাম। নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও বহুত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমাদের পূর্বসূরিরা ছিনিয়ে এনেছেন মুক্তির সূর্য। আমরা সেই স্বাধীন দেশে মুক্ত আলো-বাতাসে বড় হচ্ছি। উপভোগ করছি স্বাধীন দেশের অপরিসীম সুযোগ-সুবিধা। আজ 26 মার্চে আসুন আমরা প্রাণ খুলে স্মরণ করি এই দিনটিকে। রোমন্থন করে আরেকবার বুঁকে গেঁথে নেই উদ্দীপনার মন্ত্র। যাতে এই স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে আমরা জাতি হিসেবে আরো বেশি সংহত হতে পারি। স্বাধীনতা দিবসের দিনটিতে আসুন আমরা এখানে সবগুলো লেখা লিখি দেশ, জাতি, স্বাধীনতা ও মুক্তিসংগ্রাম বিষয়ক। হোক তা প্রবন্ধ, হোক তা কবিতা, হোক তা গান, হোক তা স্মৃতিচারণ, হোক তা সিনেমার কথা কিন্তু স্বাধীনতা ও মুক্তির কথাকে চলুন তুলে ধরি আমাদের লেখায়, বিভিন্নআঙ্গিকে। অন্যান্য দিনতো রইলোই। অন্তত: একটি দিন, একটি দিনকে আমরা উৎসর্গ করি লক্ষ অযুত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে, দেশমাতৃকার পদকমলে। আর বুকের মধ্যে জাগ্রত করে তুলি স্বাধীনতার সেই দীপ্ত তেজ, যা আমাদের জাতিকে দেবে আগামী দিনে মুক্তির ঠিকানা।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।