somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের সন্তানকে মুক্তিযোদ্ধার সন্তান বানালেন জামায়াতের দুই এমপি

১২ ই এপ্রিল, ২০০৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোস্তাফিজুর রহমান উজ্জ্বল : সাতক্ষীরা থেকে
রাজাকারের সন্তানকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বরাবরে ডিও লেটার পাঠানোর অভিযোগ পাওয়া গেছে জেলার জামায়াতদলীয় দুই সাংসদের বিরুদ্ধে। সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে পাঠানো এক আবেদনপত্র সূত্রে তথ্যটি জানা গেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে পার্শিমারী ও খালিসা বুনিয়া মৌজায় 29 একর সম্পত্তি স্থানীয় লোকজন সরকারের কাছ থেকে ইজারা নিয়ে চিংড়ি চাষ করে আসছিল। গত বছরের 11 ডিসেম্বর জামায়াতদলীয় এমপি মাওলানা আব্দুল খালেক ও এ এম রিয়াছাত আলী এক ডিও লেটারে শ্যামনগর উপজেলার পার্শিমারী গ্রামের তালিকাভুক্ত রাজাকার মোহাম্মদ আব্দুল ওয়াজেদ জোয়ারদারের ছেলে শফিকুল ইসলাম মিলনকে মুক্তিযোদ্ধার ছেলে উল্লেখ করে 29 একর জমি ইজারা দেয়ার অনুরোধ জানান। দুই এমপির ডিও লেটারের পরিপ্রেক্ষিতে গত বছরের 11 ডিসেম্বর ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঞা আবেদন যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। পরে যাচাই না করেই জেলা প্রশাসকের দফর থেকে মিলনের অনুকূলে ওই জমির খাস কালেকশনের অনুমতি দেয়া হয়।
ডিও লেটারে রাজাকারের ছেলেকে মুক্তিযোদ্ধার ছেলে উল্লেখ করায় এমপি এম এ রিয়াছতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই এলাকার এক ব্যক্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে গত 16 মার্চ আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে ভারত থেকে লঞ্চযোগে সুন্দরবনের ভিতর দিয়ে অস্ত্র আনার সময় মিলনের বাবা ওয়াজেদ জোয়ারদার পাক হানাদারদের সঙ্গে নিয়ে সেই অস্ত্র লুট এবং লঞ্চটি ধ্বংস করে দেয়।
শ্যামনগরের গাবুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আব্দুর রাজ্জাকও এক প্রত্যয়নপত্রে ওয়াজেদ জোয়ারদার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন বলে জানান।
মাওলানা আব্দুল খালেক এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। তবে আশাশুনির এমপি এ এম রিয়াছত আলী জানান, আমাকে ভুল বুঝিয়ে ডিও লেটারে স্বাক্ষর নেয়া হয়েছে। ঘটনাটি আমার নির্বাচনী এলাকার বাইরে।


সৌজন্যে: দৈনিক আমাদের সময়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×