somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুমাইয়া সিদ্দিকা
যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

স্বপ্ন Vs বাস্তবতা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তো ভালবাসতে চাইনি।চাইনি কোন বাঁধনে জড়াতে তোমার সাথে। জানতাম তো এই ভালবাসা নিয়ে আমরা কখনও এক সাথে সারাজীবন কাটাতে পারবনা। পরিবার,সমাজ আমাদের থাকতে দিবেনা। আর আমরাও পারবনা তাদের কষ্ট দিয়ে নিজেদের সুখি করতে। সবই তো বুঝি।তারপর ও যে মানতে পারছি না। আজ যখন সবার খুশির কথা ভেবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ তাও সহ্য করতে পারছিনা কেন?আমি তো জানি তুমি আমাকে ভালবাস কতটা,ভাগ্য আমাদের নিয়ে খেলছে তাই অনেক কিছুই বিসর্জন দিতে হবে। সবই তো বুঝি তবুও বিশ্বাস করতে পারিনা যে।

কেন আমরা একটু স্বার্থপর হলে কি হয়?সবাই তো নিজকে নিয়ে ভাবে আমরা ভাবলে ক্ষতি কি?এক জীবনই তো,আবার তো আসবনা তোমার জন্য পৃথিবীতে।তবুও কেন একটু আমাদের জন্য বাঁচতে পারবনা।

চল না আমরা চলে যাই দুরে কোথাও।যেখানে আমরা দুজন দুজনের জন্য বাঁচব। শেষ দিনটি পর্যন্ত থাকব এক সাথে। একসাথে দেখা স্বপ্ন গুলো পুরন করব। ছোট্টও একটা ঘর হবে।একটা কিছু করে খাওয়া পরা ঠিকই চালিয়ে নিব। তোমার সাথে কথায় কথায় ঝামেলা করবনা দেখো। ঘুরতে নিতে বায়না ধরবনা শুধু একটু হাত ধরে হাঁটলেই হবে। একটুও ঝগড়া করবনা দেখো সত্যি বলছি।আমার জন্মদিন ভুলেও গেলেও রাগ করবনা, সেই সুইট হাসিটা দিবে জন্মদিনের গিফট, আর কিছু লাগবেনা তো । বিশেষ দিন গুলোর কথাও আমিই মনে করিয়ে দিব। ঠিক তুমি যেভাবে চাও সেরকম হব,একটুও তোমার বকা দিতে হবেনা। খাওয়ার জন্য প্রতিদিন বলতে হবে না। একটুও জ্বালাব না তোমায় এখনের মত।শুধু এই ভালবাসা দিয়ে ধরে রেখ সারা জীবন। আর কিছুই লাগবেনা।

কী পাগল আমি তাই না, যা হবেইনা তা নিয়ে কত কি ভেবে বসে আছি। আরে হবে না তাই বলে কী ভাবতেও পারবনা নাকি। তুমি তো পার খুব সহজে বাস্তব কে মেনে নিতে। আবেগ দিয়ে তো জীবন চলে না এই বলে আমাকে বুঝাতে। কিন্তু কি করি বল এত সহজ যুক্তি যদি মন মানত তো তবে তো মানুষ আর ভালবাসার জন্য জীবন দিতনা। আমি তো আবার এত বোকা নইযে না পেয়ে মরে যাব।মরে গেলত কষ্ট বুঝার ক্ষমতা ও শেষ হয়ে যাবে সব সমস্যার সাময়িক সমাধান ও হবে।কিন্তু আমি যে বেঁচে থেকে কষ্টটা বুঝতে চাই, একদিন আমরা বাঁচব এক সাথে এই আশায় থাকতে চাই।আমাকে নিয়ে তোমার লেখা গল্পটা যে এখনও শেষ হয়নি ওটা তো শেষ করতে হবে।

আমরা ভুল সময়ে ভুল মানুষটাকে ভালবেসে ফেলেছি।কি করা বল ভালবাসা তো হিসেব করে হয়না কিন্তু আজ মনে হয়,আগে যদি এটা ভাবতাম বাস্তবতার কাছে অনেক যতনে গড়া ভালবাসা ও তুচ্ছ হয়ে যায়। তবে আজ এই অসহায় অবস্থায় পড়তে হতনা।
আজ মনে হয় আমাদের ভালবাসা শুধু কল্পনার জগতের জন্যই এসেছিল।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×