কোন একদিন কোনো পূর্ব সংকেত ছাড়াই হয়ত হুট করে চলে যাব !!
আমার fb id টা হয়ত deactivate করার ও সুযোগ পাবনা।। virtual জগতের আমিটা রয়ে যাব।
আমি দেখবোনা জেনেও অনেকেই টাইমলাইনে পোস্ট করবে,খারাপ লাগা জানাবে,বেঁচে থাকতে যারা ভালবাসা জানায়নি তারাও তখন অনেক আবেগ নিয়ে কষ্টের কথা বলবে।।।
আফসোস আমিতো জানবোনা!!!!
নতুন নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তারা তো জানবেওনা যে id টা মৃত।।
কাছের মানুষগুলো হয়ত কিছুদিন টাইমলাইনে ঘুরে আসবে,ছবি দেখবে,ব্যস এক সময় তারাও ভুলে যাবে বাস্তবের মত fb তে ও আমি মৃত।।
আমার ফোন নাম্বারটা কয়দিন হয়ত মানুষগুলো রাখবে পরে অপ্রয়োজনীয় মনে করে ডিলিট করে দিবে।।
আমার মোবাইলের লকটা হয়ত ওপেন করে আমার সব প্রাইভেসি পরিবারের মানুষগুলো জেনে যাবে।।
পছন্দের জিনিসগুলো হয়ত তখন নতুন মালিকানায় চলে যাবে না হয় কিছুদিন অনেক যত্নে সংরক্ষিত থাকবে।।
মানুষগুলো তখন আমার ভাল দিক নিয়া কথা বলবে যেন কোনোদিন আমি কোনো অন্যায়ই করিনি।।
তাদের ভালবাসা যে আমি দেখবোনা তখন,কেন যে মানুষগুলো বেঁচে থাকতে ভালবাসার কথা জানায়না।।
কাছের মানুষগুলো যাদের ছাড়া এখন আমার চলেনা অথবা যাদের আমি ছাড়া চলেনা,তারাও দিব্যি তখন জীবন কাটাবে হয়ত আমার কোনো শূন্যতাই অনুভব করবেনা।।হয়ত অনেক ভালই থাকবে আমি ছাড়া।
কেমন যেন লাগে কোনো একদিনের এই কঠিন সত্যটা ভাবতে।।এই একদিনের অপেক্ষাতেই চলছে জীবন।।
ইশশশ যদি বিধাতা তুলে নেয়ার আগে একটু সংকেত দিত তাহলে হাতের কাজগুলো একটু গুছিয়ে নেয়া যেত!!!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



