somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুমাইয়া সিদ্দিকা
যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

যুদ্ধ যুদ্ধ খেলা

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবচেয়ে কঠিনতম যুদ্ধ পৃথিবীর,যেখানে কোনো অস্ত্র নেই,নেই কোনো গোলা বারুদের গন্ধ,নেই ঢাল তলোয়ারের ঝনঝন শব্দ তবুও সেই যুদ্ধে রক্ত ক্ষরণ হতে থাকে অবিরত,কেউ হয়ত মরেও যায় চিরতরে তবুও পৃথিবী তা জানতেও পারেনা।

নিজের সাথে,মনের সাথে যুদ্ধ।
পাওয়া না পাওয়ার দোলাচলে দোদুল্যমান মনটাকে একমুখো করা ভয়ঙ্করতম যুদ্ধের ন্যায়।

মনকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা বিধাতা সবাইকে দেননি।যারা পেরেছে তারা হয়ত মহামানব টাইপের মানুষ।

আমার মত নগন্য একজনের পক্ষে এটাতো যুদ্ধই কেবল।।।

কিছু চাওয়া পাবো না জেনেও তার জন্য ব্যাকুল হয়ে থাকা। বাস্তবতার দোহাই দিয়ে তাকে পাবোনা মনে করে হার মেনে নিলেও মনকে বুঝানো বড়ই কষ্টসাধ্য।

মানুষের সব চাওয়া কখনো পূরন হয়না।।আমরা হয়ত সর্বোচ্চ চেষ্টা করতে পারি আর না হলে তা ভাগ্যে নেই বলে নিজেকে বুঝাতে থাকি।

কিন্তু মন-তাকে বুঝাবে কার সাধ্যি !!!!

সে তো আর এত যুক্তি তর্ক মেনে চলেনা।।

বড়ই বেহায়াপনা করে বেড়ায়।।যতই বলি বাদ দাও ওসব ভাবনা কিন্তু না ততই বুঝি মনটা আরো জিদ ধরে,বেশি বেশি করে ভাবাতে থাকে।।

কেন যে আমাদের মনটাকে হৃদয়টাকে মস্তিষ্কের আদেশ মত সবসময় চালাতে পারিনা।।তাহলে তো মনটা সবই বুঝত।।বাস্তবতা বুঝতে পারত।
এর একটা যুক্তি আছে আমার-যেহেতু মস্তিষ্কের চালনার জন্য রক্ত সঞ্চালনটা হৃদয় থেকে হয় তাই বুঝি এর প্রায়োরিটি ও বেশি থাকে।।☺☺☺

যুদ্ধ করে যাই নিজের সাথে মনের সাথে।।একটু তো বুঝো।
যা নেই তা নিয়ে ভাবতে নেই।।।
কিন্তু বুঝলে তো !!!

ঠিক আছে আমিও কম জেদি না তোমাকে বুঝিয়েই ছাড়ব।।যা নয় তা ভুলতে বাধ্য করে।।
যা হবার নয় তা ভাবতে বন্ধ করব।।।
পারবই তো,পারতেই হবে।।।

ভাগ্য নিয়তি বলে কিছু ব্যাপার আছে যা আমরা চাইলেও এড়াতে পারিনা,কেউ এই না পাওয়ার ব্যাথা
ভুলতে গিয়ে নিজেকেই শেষ করে দেয়।।

কী বোকা হয় আবেগী মানুষগুলো !!!

আরে আমি থাকা না থাকায় এই পৃথিবীর কিছু তো আসবে যাবেনা।।
কেন শুধু শুধু চলে যাব,সব খেলা না দেখেই।।

আমরা পারি মনকে বুঝাতে বাধ্য করে নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে।।
এই ক্ষমতাটুকু আমাদের হাতেই আছে।

আমরা জানিও না কী পরিমাণ অফুরন্ত শক্তি আছে আমাদের মাঝে।।

সবাই পারেনা এই শক্তিটুকু খুঁজে নিতে,যে পারে সেই মনের সাথে এই অদৃশ্য যুদ্ধে জয়ী হতে পারে।।
নিজেকে নতুনভাবে আবিষ্কার করার মধ্যে দিয়ে মনকে বশীভূত করার শক্তি অর্জন করতে পারলেই পৃথিবীতে আবার জয়ীর বেশে বাঁচা যাবে।।




সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×