আমার শি্খেছি - বাড়ী, গাড়ী, সরকারী, দেশী, বিদেশী - কিন্তু অ্যাখোন লিখছি বা সকলে ল্যাখে- বাড়ি, গাড়ি, সরকারি, দেশি, বিদেশি - এটা কি ভুল ? - আগে বলেছি ‘‘বিনীত’’ অ্যখোন দেখছি অভিধানে ‘‘বিনত’’ - এটা কি ভুল ? আমরা শিখেছি সংস্কৃত ব্যকরণ থেকে - বাঙলা ব্যকরণ ও সংস্কৃত ব্যকরণ অ্যাক নয় - খ্রীস্টাব্দ - খ্রিষ্টাব্দ - খৃস্টাব্দ - খ্রীষ্টাব্দ - কোন বানানটি সঠিক ও কোনটি ভুল ? কারণ বলুন দয়া কোরে ? মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রি লেখে িকার দিয়ে - সকল মন্ত্রনালয় মন্ত্রী লেখেন ী কার দিয়ে - কোন মন্ত্রি ও মন্ত্রী ভুল কোনটি ও ক্যোনো ? নারী বাচক ও দীর্ঘ উচ্চারিত শব্দ ী কার - কিন্তু দীর্ঘ কে হ্রস্ব করে উচ্চারণ করা যায় না ? নারী বাচক ও দীর্ঘ উচ্চারিত শব্দ ব্যতিত ী ব্যবহার হয়না বাঙলা ব্যকরণ মতে - আমরা শিখেছি সংস্কৃত ব্যকরণ মতে - নোতুনকে গ্রহণ করতে আপত্তি কি ? আপত্তি কোথায় ? নোতুন বানান পদ্ধতি নিয়ে বুদ্ধদেব বসু থেকে শুরু করে কাজ করেছেন বহুজন - আমরা সেই বাঙালি - জানি ইংরেজি কোনো অব্দ নেই খৃস্টাব্দ - তবুও খৃস্টাব্দকে লিখি ২০২২ ইং - সে স্কুলের প্রধান শিক্ষক - কলেজের অধ্যক্ষ - বিশ্ববিদ্যালয়ের উপাচার্য - সচিব - তাবলে কাউকে কি মুর্খ বলা যাবে ?
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




