somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজী নজরুল ইসলাম : রক্তে যার আগুন

২৫ শে মে, ২০০৮ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপমহাদেশের সাহিত্য, সমাজ ও সংস্কৃতি জগতে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ ও দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকার কারণে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। সাহিত্যের প্রায় সব শাখায় তার পদচারণা ছিল। রবীন্দ্রনাথের অনুকরণ না করে লেখা তার ব্যতিক্রমী কবিতার কারণে বাংলা সাহিত্যে ত্রিশোত্তর আধুনিক কবিতা সৃষ্টির পথ খুলে যায়। আধুনিক বাংলা গানের জগতে তিনি বুলবুল নামে খ্যাত। নজরুল বাংলা গজল গানের স্রষ্টা। তিনি তার সাহিত্যে এমন সব শব্দ ও ছন্দ ব্যবহার করেন যা বাংলা ভাষায় আগে কখনো ব্যবহার হয়নি। বৈচিত্র্যময় জীবনের অধিকারী নজরুল বাংলাদেশের জাতীয় কবি। ১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তিনি জন্মগ্রহণ করেন।
নজরুলের ডাক নাম ছিল দুখু মিয়া। খুব ছোট থাকতেই, ১৯০৮ সালে নজরুলের পিতা মারা যান। এ সময় জীবিকার তাগিদে তিনি মাজারের সেবক ও মসজিদের মুয়াজ্জিম হন। তিনি গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষা পাস করেন। এরপর তিনি লোকনাট্য লেটো দলে যোগ দিয়ে পালাগান রচনা ও অভিনয় শুরু করেন। তাৎক্ষণিকভাবে কবিতা ও গান রচনার কৌশল তিনি এ সময় রপ্ত করেন।
১৯১০ সালে নজরুল আবার ছাত্রজীবনে ফিরে যান। রানীগঞ্জ সিয়ারসোল রাজ স্কুল ও পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। ষষ্ঠ শ্রেণীর পর নজরুল আর্থিক কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে প্রথমে বাসুদেব কবি দলে ও পরে এক রেলওয়ে গার্ডের খানসামা পদে এবং শেষে আসানসোলে চা-রুটির দোকানে কাজ নেন। ১৯১৪ সালে তিনি আবার পড়াশোনা শুরু করেন। ১৯১৭ সালে নজরুল পড়াশোনা ছেড়ে দিয়ে সেনাবাহিনীতে যোগ দেন।
করাচির সেনানিবাসে থাকার সময়ে নজরুলের আনুষ্ঠানিক সাহিত্যচর্চা শুরু হয়। প্রথম মহাযুদ্ধ শেষে ১৯২০ সালের মার্চে নজরুল কলকাতায় সাহিত্যিক-সাংবাদিক জীবন শুরু করেন। বিভিন্ন পত্রিকায় নজরুলের কবিতা, উপন্যাস প্রভৃতি প্রকাশিত হলে বাংলা সাহিত্যের এ প্রতিভার প্রতি সাহিত্যানুরাগীদের দৃষ্টি পড়ে।
১৯২০ সালে দৈনিক নবযুগ প্রকাশিত হলে নজরুলের সাংবাদিক জীবন শুরু হয়। এরপর তিনি বৃটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং অন্যান্য সাহিত্যের পাশাপাশি পরাধীনতার বিরুদ্ধে সাহসী গান ও কবিতা রচনা করতে থাকেন।
ধুমকেতু পত্রিকায় নজরুলের রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে পত্রিকাটির সেই সংখ্যা নিষিদ্ধ করা হয়। ১৯২২ সালের তার প্রবন্ধগ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত হয় এবং নজরুলকে গ্রেফতার করা হয়। ১৯৩০ সালে প্রকাশিত কবিতা ও গানের সঙ্কলন চন্দ্রবিন্দু বাজেয়াপ্ত হয় এবং প্রলয়-শিখার জন্য নজরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর নজরুল বিভিন্ন রেকর্ড কম্পানিতে ও রেডিওতে কাজ করেন। ১৯৩৪ সালে তিনি বাংলা সনিমোর সঙ্গেও যুক্ত হন।
১৯৪২ সাল থেকে নজরুল অসুস্থ ও ক্রমেই নির্বাক হয়ে যান। ১৯৭২ সালে তাকে ঢাকায় আনা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে কাজী নজরুল ইসলাম মারা যান।
আজ ২৫ মে বিদ্রোহী কবির জন্মবার্ষিকী। কবিকে শ্রদ্ধা।
(ছবি - ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৮ সকাল ১১:১৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×