শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর ...
রফিক: হাতে ফুল নিয়ে কই যাও চান্দু?
আমি: জী ভাই, শহীদ মিনার যাচ্ছি ।
সালাম: ফুল দিয়ে কি হবে?
আমি: না, মানে আপনাদের স্মরণ করবো। আপনাদের আত্মা শান্তি পাবে।
বরকত: হা হা হা! চান্দু, হাসাইলা মোরে। কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়?কখনো আমাদের কারও কবর জিয়ারত করেছো?কখনো দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
আমি: জী..না… মানে…
রফিক: হুমম, প্রতি বছর এভাবে কত টাকার ফুল দিয়ে আমাদের শ্রদ্ধা জানাও?
আমি: না মানে…কোটি টাকার বেশী হয়ত ।
শফিউর: আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছো?
সালাম: আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর কেউ রেখেছো?
আমি: না মানে…ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিবো?
বরকত: যুদ্ধ তো করেছে মুক্তিযোদ্ধারা তাহলে তাদের নাতি পুতিরা কেন এত সুযোগ সুবিধা পায়?
শফিউর: বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি কিছু বইলো না। বেশি উস্কালে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে ওরা আরেকটা পার্টি বানাবে ...
[ফুল দেয়া হলো না,বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাব না।]
সংগৃহিত...
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



