somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনূসের বিরুদ্ধে আরো ৬০০ কোটি টাকা স্থানান্তরের অভিযোগ

২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার আরেকটি প্রতিষ্ঠানের নামে আনা বিদেশি অনুদানের টাকা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ দফায় তিনি সৌরশক্তি উৎপাদন প্রকল্প গ্রামীণ শক্তি তহবিল থেকে ৬০০ কোটি টাকা স্থানান্তর করেছেন গ্রামীণ শক্তি দধি প্রকল্প ও গ্রামীণ ভিউলিয়া ওয়াটার প্রকল্প নামে দুটি প্রতিষ্ঠানে।
নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রামাণ্যচিত্র ও গ্রামীণ ব্যাংকের নির্বাহী পদ থেকে পদত্যাগ বিষয়ে ড. ইউনূসকে নিয়ে যখন বিতর্ক
চলছে, ঠিক তখন তাঁর বিরুদ্ধে নতুন এ অভিযোগটি উঠল। সরকারের একাধিক সংস্থা এরই মধ্যে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন এনজিও ও বেসরকারি সংস্থার নামে পাওয়া বিদেশি অর্থের চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকে ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লি. (ইটকল)। ইআরডি সচিবকে চেয়ারম্যান করে সংস্থাটি গঠিত। নিয়ম অনুযায়ী সংস্থাটি অন্য প্রতিষ্ঠানগুলোর মতো গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের নামে আসা অর্থের অনুমোদন দিয়ে থাকে। ইআরডি সূত্র জানায়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের চরাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তি চালু করতে গ্রামীণ শক্তি ৬০০ কোটি টাকা অনুদান পেয়েছে। নিয়ম অনুযায়ী প্রাপ্ত অর্থের পুরোটাই প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ সংকট মেটাতে সৌরশক্তি উৎপাদনের কাজে ব্যবহারের কথা। কিন্তু গ্রামীণ শক্তি এ ক্ষেত্রে তা করেনি। তারা প্রতিষ্ঠানটির কর্ণধার ড. ইউনূসের নির্দেশে সৌরশক্তির অর্থ স্থানান্তর করে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত অন্য দুটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে গ্রামীণ শক্তি দধি প্রকল্প ও গ্রামীণ ভিউলিয়া ওয়াটার প্রকল্প। এর মধ্যে গ্রামীণ ভিউলিয়া ওয়াটার প্রকল্প জয়েন্ট স্টক কম্পানি থেকে কোনো ধরনের অনুমোদন নেয়নি। গ্রামীণ শক্তি দধি প্রকল্পেরও বাৎসরিক হিসাব-নিকাশ সঠিকভাবে কম্পানি আইন অনুযায়ী হচ্ছে না বলে অভিযোগ আছে।
জানা গেছে, অর্থ স্থানান্তরের এই তথ্য জেনে ইআরডির কর্মকর্তারা বিস্মিত। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও ড. ইউনূস ফোন ধরেননি। গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শাহজাহান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র মতে, সরকারের একাধিক সংস্থা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে তদন্ত করতে গিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পেয়েছে। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ভর্তুকি হিসেবে গ্রামীণ ব্যাংককে বিপুল পরিমাণ অর্থ দিয়ে আসছে নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, জার্মানি, বিশ্বব্যাংক, এডিবি, আইডিবিসহ অনেক দেশ ও সংস্থা। প্রাথমিকভাবে সবাই গ্রামীণ ব্যাংকের দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন কাজের প্রশংসা করলেও এখন এসব প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। নোবেল লাভের পর তিনি অনেক নিয়ম-নীতি মেনে চলছেন না। এমনকি আগের নিয়মগুলোও তিনি ভেঙে ফেলছেন। ড. ইউনূসের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এই সময় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা তাঁর ব্যক্তিগত বন্ধু ছিলেন। কোনো জবাবদিহিতা ছিল না বলেই তিনি তখন যা খুশি তাই করেছেন। বর্তমানে তাঁর কার্যক্রমের ওপর মনিটরিং বাড়ায় একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের গোপন তথ্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×