somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীকে হতে হবে বিপ্লবী চরিত্র

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকাবিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল বলেছেন, দেশের ও সমাজের উন্নতির জন্য নারী-পুরুষের সমানভাবে অংশগ্রহণ অপরিহার্য। সমাজের সর্বস্তরে নারীদের উপস্থিতি লক্ষ করা গেলেও তাদের জন্য নিরাপদ কিংবা স্বস্তির জায়গা সৃষ্টি হচ্ছে না। নারীদের পর্যাপ্ত সুযোগ না দিলে সমাজ এগোবে না।

শুক্রবার (৪মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে নারী সংহতি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস ও নারী সংহতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে সংগঠনটি।

অধ্যাপক আহমেদ কামাল বলেন, ‘নারীদের অধিকার আদায়ের জন্য নারীদের নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেদের সচেতন হতে হবে। নারী অধিকার আন্দোলনে যেসব প্রশ্ন আসে তা মোকাবেলা করতে হবে। এর জন্য সংগঠন গড়ে তুলতে হবে এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে।’

নারীর বিরুদ্ধে সংগঠিত সকল নির্যাতন আর নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান তিনি।

নারী সংহতির সভাপতি শ্যামলী শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অপরাজিতা দেবের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মৌসুমী শবনম জয়ী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ প্রমুখ।

অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘নারীকে তার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে বিপ্লবী চরিত্র হিসেবে উপস্থাপন করতে হবে। যতদিন পর্যন্ত না নারীরা নিজেদেরকে প্রস্তুত করবে না ততদিন এই পুরষতান্ত্রিক সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না।’

ফিরোজ আহমেদ বলেন, ‘সামাজিক বৈষম্য নারীদের পশ্চাদপদতার কারণ। কিন্তু এই রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরছে নারীদের শ্রমে। গার্মেন্টস শ্রমিকদের মজুরির আন্দোলন স্থবির হয়ে আছে। তাদেরকে কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না।’

মৌসুমী শবনম জয়ী বলেন, ‘নারী বিষয়ে পুরুষদের মানসিকতার পরিবর্তন হচ্ছে না। সমাজে নারীদের সমতা প্রতিষ্ঠা করতে হলে নারীর প্রতি এই মানসিকতার পরিবর্তন করতে হবে।’ এ সময় তিনি বর্ষবরণে নারীর প্রতি যৌন নিপীড়নের বিচার দাবি করেন।

সভার শুরুতে নারী নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের প্রতি প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে ‘বটতলা’ পরিবেশন করে পথনাটক ‘আর নয় চুপ থাকা’। আলোচনার পাশাপাশি নারী আন্দোলনে শক্তি ও সাহস যুগিয়েছেন যে সকল সাহসী লড়াকু নারী, তাদের আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সভা শেষে পুরুষতান্ত্রিকতার প্রতীকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×