সালফে সালেহীন, ইমামগণ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। এই আকীদা যে পোষন করবেনা সে পথভ্রষ্ট বাতিল:
১)আল্লাহ তায়ালা ৭ আসমানের উপর আরশে আছেন। কিন্তু তার জ্ঞান, রহমত, শক্তি সর্বত্রবিরাজমান।যদি কেউ বলে আল্লাহ সর্বত্রবিরাজমান তাহলে সে ইসলাম থেকে বেড়িয়ে যাবে।
২)আল্লাহর আকার আছে। তবে কোন সৃষ্টির সাথে সাদৃশ্য নেই। কোরআন ও হাদিসে যেভাবে আল্লাহর হাত, পা, চেহারা, চোখের কথা এসেছে তা কোন রূপ তাবিল বা ব্যাখা করা যাবেনা অথবা কুদরতি ও বলা যাবেনা। যদি এরূপ কেউ করে তাহলে সে পথভ্রষ্ট।
৩)আল্লাহ দেখেন ও শুনেন। কিন্তু কিভাবে দেখেন ও শুনেন আমরা জানিনা।
৪)আল্লাহ কথা বলেছেন মুসা(আ)সাথে। কিভাবে কথা বলেছেন এই নিয়ে আমরা বিতর্কে লিপ্ত হবনা।
৫)আল্লাহ মিথ্যা বলেন না, মিথ্যা বলার ইচ্ছা ও পোষন করেননা।
৬)কোরআন আল্লাহর বানী। কোরআন সৃষ্ট নয়। যদি কেউ বলে কোরআন সৃষ্ট তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে।
৭)আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেনা। যদি কেউ বলে অমুক তমুক কিংবা রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গায়েব জানে তাহলে সে কাফের। ৮)রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)মাটির তৈরি। যদি কেউ বলে নূরের তৈরি তাহলে সে শির্ক করল।
৮)রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মারা গিয়েছেন। যদি কেউ বলে রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)জীবত তাহলে সে কুফরী করল। তবে নবীদের দেহ মাটি খায়না।
৯)রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শেষ নবী ও রাসুল। যদি কেউ খাতমে নবুওয়াত অস্বীকার করে তাহলে সে কাফের।
১০)রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে যদি কেউ গালি দেয় কিংবা অসম্মান করে তাহলে সে কাফের এবং তাকে হত্যা করতে হবে।
১১)নিজের জীবন, মা বাবা এবং সবকিছু থেকে রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বেশী ভালবাসতে হবে অন্যথায় সে মুমিন নয় সে মুমিন নয়।
১২)এই উম্মতের মধ্যে রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পর শ্রেষ্ঠ ব্যাক্তি হল আবু বক্কর(রাদিআল্লাহু আনহু),তারপর হল উমার(রাদিআল্লাহু আনহু),এরপর হল উসমান(রাদিআল্লাহু আনহু)এবং এরপর হল আলী(রাদিআল্লাহু আনহু)।
১৩)সাহাবীদের গালি দেয়া কবিরা গুনাহ। কেউ গালি দিলে তাকে কঠিন শাস্তি দিতে হবে।
১৪)ইমান বাড়ে ও কমে।
১৫)কবিরা গুনাহগার ব্যাক্তি ইসলামের গন্ডি থেকে বের হয়ে যায়না। যদি সে তাওবা করে মরে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আশা করা যায়। আর যদি তাওবাহ করার সুযোগ না পায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা ও করে দিতে পারেন শাস্তিও দিতে পারেন। মোট কথা কবিরাহ গুনাহগার ব্যাক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়।
১৬)তাকদিরের উপর বিশ্বাস করা।
১৭) সকল প্রকার তাবিজ শিরক, তবে সুন্নাহ সমর্থিত ঝার-ফুক জায়েজ রয়েছে।
১৮) কুরআন-সুন্নাহর বিরোধী, বা কুরআন-সুন্নাহর সাথে সংঘর্ষ রয়েছে এমন ফতওয়া যত বড় আলেম ই দিক না কেন, তা গ্রহন করা যাবে না।
১৯) সাহিহ বা হাসান হাদিসের উপর আমাল করা যাবে। কোন অজুহাতেই জইফ বা জাল হাদিসের উপর আমাল করা যাবে না।
২০) দ্বীনের মধ্যে নতুন কোন ইবাদাত সৃষ্টি করা যাবে না, কেউ সৃষ্টি করলে তা প্রত্যাখ্যাত করতে হবে।
২১) আল্লাহ্কে কেউ দেখেনি। মেরাজ সশরীরে হয়েছিল, রাসুল(স) আল্লাহ্র সাথে কথা বলেছেন তবে তিনি আল্লাহ্কে দেখেননি।
২২) কোন বেক্তির ওয়াসিলা দিয়ে দুয়া করা জায়েজ নেই।
২৩) পীর, সুফি, আওলিয়া আল্লাহ্র কাছে পৌঁছানোর মাধ্যম নয়।
২৪) আল্লাহ্কে ডাকতে কোন মাধ্যম লাগে না।
২৫) আমি শিয়া না ,সুন্নি না, হানাফি না, শাফেই না, হাম্বলি না, মালিকি না, আহলে হাদিস না, সালাফি না, কাদেরিয়া না,চিশতিয়া না,নাকশবন্দিয়া না, মুজাদ্দেদিয়া না, কাদিয়ানী না। আমার পরিচয় আমি একজন মুসলিম।
----আল্লাহ পাক আমাদের বোঝার আর মানার তৌফিক দান করুন।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



