ক্রমাগত শেয়ার হয়ে চলে এই ছবি। যে কারণে ছবিটি ব্যবহৃত হয়, আসলে কিন্তু ব্যাপারটা মোটেও সেই রকম নয়।
০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকসেস কিড, তোমার সাফল্যের পিছনে কী রহস্য?
সোশ্যাল মিডিয়ায় ‘সাকসেস’-এর মেমে হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এই ছবি। গুগল ইমেজ-এ ‘সাকসেস কিড’ লিখে সার্চ দিলে এই ছবিটিই বিভিন্ন এবং বিচিত্র বিভঙ্গে উপচে ওঠে।
জানা যাচ্ছে, ছবির শিশুটি মোটেই হাত মুঠো করে তার সফল্যকে সেলিব্রেট করছে না। শিশুটির নাম স্যাম। ছবিটি যখন তোলা হয়, তখন তার ১১ মাস বয়স। মায়ের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল সে। সমুদ্রতীরে পা রেখেই একমুঠো বালি তুলে নেয় স্যাম। তার পরে সেই মুঠো-ভর্তি বালি মুখে পুরতে উদ্যত হয়। মায়ের বকুনি, বালি খাওয়ার ধনুকভাঙা পণ ইত্যাদি মিলিয়ে যে অনির্বচনীয় অভিব্যক্তি ফুটে ওঠে, তাকেই ক্যামেরা-বন্দি করেন মা। তার পরে সেই ছবি সোশ্যাল মিডয়ায় পোস্ট হলে তা দাবানল হয়ে ছড়িয়ে যায়।
ভাল করে লক্ষ করলে স্যামের হাতে-মুখে বালি দেখতে পাওয়া যায় এই ছবিতে। কিন্তু ঘাড়ে ‘সাকসেস’-এর ট্যাগ চড়ে গেলে আর অন্য কিছু মাথায় থাকে নাকি!
তথ্য সংগ্রহ ঃ- এবেলা
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন