somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শেষ রক্তবিন্দুর চেয়েও যে মা বড়"!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্ত ডোনেট করে যখন কাজে গেলাম তখন নিজের মধ্যে যেনো কি এক অলৌকিক সুখানুভূতি খোঁজে পাচ্ছিলাম।।
শারিরীকভাবে কিছুটা দুর্বল হওয়ায় ছুটি নিলাম অফিস থেকে আজকের জন্য....

জানিনা আমার এই সাময়িক ছুটি আরেক মহান সন্তানের "মৃত্যুপথযাত্রী মায়ের" চির ছুটির পরওয়ানা জারি করলো কিনা!

মনটা বড্ড বেশি বিক্ষিপ্ত হয়ে গেলো।
খুব মনে পড়ছে সেই লোকটার কথা যে কিনা নিজের মুমূর্ষু মায়ের জন্য গতকাল রাত থেকেই রক্তের জন্য আমাকে দফায় দফায় কল দিচ্ছিল। ভুলতে পারবোনা বলেই বলছি ;লোকটার মধ্যে তার মায়ের জন্য যে ভালোবাসা কাজ করছিল আমি রক্ত দেয়ার সময় সত্যি তা অভাবনীয়।

"ভাই তুমি আমার মায়ের জন্য দোয়া কইরো যাতে তোমার রক্তের ধারায় আরো কয়েকদিনের জন্য অন্তত বাঁচেন"-
আহ! কতটা সহজ স্বীকারোক্তি ছিলো মানুষটার!!

নাহ!!!! পারলাম না বাঁচাতে!
কিছুক্ষণ পরেই যে শুনতে হলো আরেকটি সহজ স্বীকারোক্তি-"ভাই আমার মা আর নেই"!

বাজ পড়লো আমার মাথায়!!সিলেট নগরীর শরতের বিকেলের আকাশটা সাদা আর নীল মেঘে
ঢাকা, চারপাশ রৌদ্রে ঝলমল করছে। দূরে সাদা কাশফুল দোল খাচ্ছে।ভাবতে ভাবতে আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে জলে।

জানিনা আমার অনুভূতি এরকম হলে ঐ মানুষটার পরিস্থিতি কি হবে যে তার মায়ের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত ছিলো!

একটা আফসোস সারাজীবন থেকে যাবে,একটা বার যে দেখার সৌভাগ্য হয়নি ঐ মৃত্যুপ্রহর গোনা মাকে।
প্রথম আর শেষ দেখাটাও হলনা।

খুব.. খুব অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে।
পারলাম না একটা জীবন বাচাঁতে,একজন মাকে বাচাঁতে, সেই চোখ জল-ছলছল সন্তানের আশা পূরন করতে,
একজন মানুষকে বাঁচাতে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×