somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত গল্পের "সমাপ্তিহীন বাঁধা"!!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনটা ছিলো বুধবার....
ছেলেটি ঘুমুচ্ছে মধ্যদুপুর অবধি!! কাজ নেই তার আজ কিছু...তাই আজকের মাধ্যমেই বিগত সপ্তাহের সকল নির্ঘুমতাকে পুষিয়ে নেয়ার 'আপেক্ষিক' চেষ্টা করছে..।।

ঘড়িতে তখন দুপুর ১২:৩৩... কলিংবেলের তিন-দুয়েক শব্দে ঘুম ভাঙ্গলো।। বুয়া আসছে দুপুরের জন্য রাঁধবে বলে...।। আকাশস্পর্শী বিরক্ত নিয়ে ছেলেটা গিয়ে দরজা খোলে দিলো।।
ময়লা কাপড়-চোপড়ের পরিমান কম নয় রুমে..অগুলো যে ধুতে হবে সেটা ভুলেই গেছিলো ছেলটি !!
অগুলো দেখে ছেলেটির বিরক্তের পরিমান আকাশস্পর্শী থেকে সাগরতল পর্যন্ত গড়ালো..!!
যাহোক,কাপড়-চোপড় ধোয়া এবং গোসলকাজ সম্পন্ন হলো ঘন্টা হাফেক এর মধ্যেই!!
ফ্রেশ হয়ে যখনি কিছু খাওয়ার জন্য কিচেনে ঢুঁ মেরে দেখলো বুয়া এখনো রাঁধছে এবং কফির কৌটাটি খালি তখন বিরক্তির পরিমান "পুরো পৃথিবীসম" হয়ে দাঁড়ালো!!

তড়িঘড়ি করেই ছেলেটি টি-শার্ট এবং ত্রি-কোয়ার্টার পড়েই চার তলা থেকে নেমেই হাজির হলো চিরপরিচিত "মামার চায়ের টংগে"..

মধ্য দুপুর গল্প কথায় মানুষজন হাঁটছে..পাশেরর মন্ডবে চলছে পুজো...ঢাক-ঢোলের সাথে গাড়ির হরনের শব্দের এক অদ্ভুত রসায়ন খোঁজে পাচ্ছিল ছেলেটি..!!

ফুটপাথের পাশে দাড়িয়ে চায়ের কাপ হাতে নিল
ছেলেটি ...
চশমার ভেতর থেকে দৃষ্টি তবু রাস্তার দিকে আর মন্ডপে আসা মানুষদের দিকে..
ক্রমশ আকাশি-নীল টি-শার্ট ব্লু-জিনস ত্রি-কোয়ার্টার পড়া ছেলেটির মধ্যে একটা নতুন অভিব্যাক্তির সৃষ্টি হচ্ছিলো!!
কে একজন যেনো মন্ডপের দিক থেকে এদিকে আসছে...
ঠোঁটে চায়ের চুমুক দেয়া এখনো হয়নি..!!
যে আসছিল সে ছেলেটির খুব যে প্রিয় কেউ তা বুঝার বাকি রইলো না..আর ঐ মানুষটা যখন ছেলেটির বিপরীত লিঙের তখন তো ভাবার কারন নেই কতটা স্পেশাল কিছু ছেলেটির কাছে আসছে!!

মেয়েটি কাছে আসলো..অনেকটা অপ্রত্যাশিত ভাবেই চিনে ফেললো ছেলেটাকে এবং জানতে চাইল
"কেমন আছো ...."??
মিনিট হাফেক ছেলেটি যেনো হারিয়ে গিয়েছিল অন্যকোন জগতে..!!
"রুহেল তুমি ঠিক আছো তো??"
-মেয়েটির কথায় অনেকটা চমকেই ঊঠলো ছেলেটা!!
"ইয়ে মানে.. আমি ঠিক আমি ঠি....ক" (ছেলেটি তোতলাচ্ছে!)
-"এই তোমার এই তোতলানো এখনও যায়নি"
এই বলে মেয়েটি যে মৃদু হাসি দিলো তাতেই যে ছেলেটি ফিরে গেলো সেই প্রথম দেখার দিনে..!!
এই মিস্টি হাসি দেখেই যে ছেলেটি পড়েছিলো ঐ মেয়ের প্রেমে..।।

প্রেমপ্রস্তাবও দেয়া হয়েছিল.. কিন্ত হয়নি প্রেম!!
হবেইবা কিভাবে?? হওয়া যে এই সমাজে পাপ!!

বাঁধা কিন্তু একটাই মেয়েটির যাওয়া লাগে মন্দির কিংবা মন্ডপে...আর ছেলেটির যাওয়া লাগে মসজিদ কিংবা মাজারে!!

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×