শুরু করার মত কোন ভূমিকা না পেয়ে সরাসরি বলতে হচ্ছে। এসব নিয়ে লিখতে বসার মত বিশেষজ্ঞও আমি নয়। তবুও লিখার তাগিদ বোধ করছি। ফুটবল বিশ্বে এরকম ঝড় হয়তো সমর্থকদের আরও পেরোতে হয়েছে। কিন্তু আমার মত একজন অর্বাচিন এবং তীব্র যন্ত্রণাবিদ্ধ ব্লগার বিষয়টি শেয়ার করার উদ্দেশ্যেই লিখছে। যন্ত্রণাটা এজন্য নয় যে আমার সাপোর্টের দল ব্রাজিল বিদায় নিয়েছে। এজন্য তেমন কষ্ট অনুভব করিনি বললেই চলে। কারণ বাস্তবিক অর্থে আমি জান দেয়ার মত সমর্থক নয়। আর সেজন্য ব্রাজিলের লাগি দুফোটা অশ্রু অপচয় করার প্রয়োজনও বোধ করিনি। তবে খারাপ লেগেছে এজন্য যে. কাকার লাল কার্ড, আর নেদারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্স দেখে। সবচেয়ে লজ্জাকর ব্রাজিলের মেলোর অসভ্য আচরণ আর রবিনহোর মত জয়ের নায়কদের মাথা গরম কাণ্ড। মেলো যেন সেদিন ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে নিজ পায়ের নিচে পিষ্ট করেছে। ফুটবলে এর চেয়ে খারাপ দৃশ্য কি আর আছে? সে যাই হোক, ব্রাজিলের বিদায়ে আর্জেন্টাইন বন্ধুদের উল্লাসে কষ্ট পেয়েছি। আসলে আমাদের উচিৎ বিজয়ের আনন্দ উপভোগ করা কিন্তু কারও পরাজয়ে উল্লসিত হওয়া কতটুকু যুক্তিযুক্ত তা আমার বোধগম্য নয়। আর যেহেতু ব্রাজিল সেদিন আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিলনা সেহেতু ....! তারপর দিন রাত আটটা মুখোমুখি আর্জেন্টিনা আর জার্মানি। খেলা শেষে ফলাফল জার্মানি ৪ আর্জেন্টিনা ০। একি করল আর্জেন্টিনা! লাখ লাখ ভক্তকে কাঁদিয়ে মেসিদের উপহার একটা ০। তারপর আর্জেন্টাইন বন্ধুদের নিঃশব্দ নিরবতা আমাকে ব্যথিতই করেছে। জার্মানির কথা আর কি বলার। তারা মাঠ কাঁপিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেই নিজেদের জয় ছিনিয়ে এনেছে। নিজেদের পৌছে দিয়েছে সেমি ফাইনালে। জার্মানি বিশ্বকাপ জয় করতেই পারে। সে রকম যথেষ্ট হিম্মত দেখা যাচ্ছে জার্মানদের মধ্যে। দেখা যাবে ১১ জুলাই জয়ের মঞ্চে কে গেয়ে উঠে বিজয়ের গান।
জার্মানির জয়, ব্রাজিলের বিদায় এবং আর্জেন্টিনার ব্যর্থতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।