এক ঘরোয়া আড্ডায় কথা হচ্ছিলো বাংলাদেশের রাজনীতি নিয়ে। তো এক সুশীল টাইপ লোক বলছিলো, হুমম বাংলাদেশের রাজনীতি-তে দুই দলই সমান খারাপ, কোন দলই সাপোর্ট করা যায় না। বাকিরাও সমর্থন দিলো, আসলেই আমাদের কপাল খারাপ আরকি। তো এক ভাই বললো, আপনাদের কথা ঠিকই আছে তবে আপনাদের একটা গল্প বলি তারপরে না হয় আপনারা নিজেরাই চিন্তা করবেন কোন দল সাপোর্ট করবেন কি করবেননা।
মনে করেন আপনার ভাইয়ের বিয়া দিবেন। ভাই মাশাআল্লাহ ভালই যোগ্য। এখন সারা গ্রাম খুইজা তারে বিয়া দেওনের মত মাত্র দুইটা মেয়েই পাইছেন। একটা মেয়ে বংশ মর্যাদায় মাঝামাঝি, পড়ালেখায় মাঝা-মাঝি আর দেখতে শুনতে মন্দ না। তয় তিনার সমস্যা হইলো ঘাড়ের রগ একটু ত্যাড়া। বেশী বুঝের মাইয়া না। মাইয়ার মেজাজ খারাপ হইলে জামাই'র একটু বিপদ আছে, মাইয়ার সাথে বুইঝা শুইনা পটায়া চলতে হইবো। তয় জামাইর সংসার মন দিয়াই করবো। খালি একটু তেল দিয়া চলতে হইবো। এটাই হইলো জামাই'র জন্য চিন্তার বিষয়।
আর আরেকটা মেয়ে মাশাআল্লাহ অনেক কিছুই ভালো। বংশ মর্যাদাও চলে, পড়ালেখাও ভালোই করছে। দেখতেও মাশাআল্লাহ সুন্দরী। বেশ বুঝের মাইয়া। জগত সংসার কেমনে চালাইতে হয় জানে, মেহমানদারীও ভালোই করতে পারে। কিন্তু খবর নিতে গিয়া বিশ্বস্ত সূত্রে খবর পান মাইয়ার একটা সমস্যা আছে এছাড়া বাকি সব মোটামুটি। কি সেই খবর? মানে জামাই যদি বাড়িতে না থাকে তাইলে পরপুরুষ'রে নিজের বাড়িতে নিয়া নিজের বিছানায় নিতে এই মাইয়া কার্পন্য করবেনা। এমনও সম্ভবনা আছে যে কাকের ঘরে কোকিল ছানাও পালতে পারে ।
এখন আপনারাই কন, কোন মাইয়ার কাছে ভাইয়ের বিয়া দিবেন? প্রথম মাইয়া নাকি দ্বিতীয় মাইয়া যে নাকি পরপুরুষের কাছেও নিজের শরীর বিলিয়ে দিতে দ্বিধা করবেনা?
এখন নিজেই চিন্তা কইরা দেখেন কোন রাজনৈতিক দল'রে সাপোর্ট দিবেন? বিবেক আপনার, সিদ্ধান্ত আপনার।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



