দিনবদলের ডিজিটাল সরকারের সহ্যগুণ???
এই সরকার মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারি সরকার। নানা কারণে এই সরকারকে সমর্থন করি। এই কারণে যে, হয়ত শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার করবে এই সরকার কোনরকমের টালবাহানা ছাড়াই।
ডিজিটাল ও দিন বদলের স্বপ্ন দেখানোর এই সরকার গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে তা গত ৬ আগষ্টের দৈনিক প্রথম আলোতে সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এ বি এম মুসা নির্মোহভাবে বর্ণন করেছেন।
তথাকথিত এই গণতান্ত্রিক সরকার এবার একটি ওয়েবসাইট বন্ধ করেছে। সাইটির নাম http://www.humanrightstoday.info
গতকাল এই সাইটে একটি পোষ্ট দেয়া প্রকাশ হয়েছিল ‘Honorable Prime Minister opens your eyes for minority!’ এই নামে। এরপর থেকেই সাইটি সম্ভবত বন্ধ করা হয় সরকারের পক্ষ থেকে। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। রিপোর্টটি ছিল বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ওপর। জামালপুরের নালিতাবাড়িতে যুবলীগ ক্যাডারদের দ্বারা সংঘটিত সংখ্যালঘু নির্যাতন বিষয়ক ওই রিপোর্ট সহ্য করার মত ক্ষমতা নেই সরকারের, এটা কিসের গণতান্ত্রিক সরকার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

