somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসূল সঃ কতশতবার বলেছেন, আমি মধ্যপন্থী(লেখাটা সংগৃহীত, কারো কিছু বলার থাকলে মার্জিত ভাবে কমেন্ট করুন।)

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসূল দ. কতশতবার বলেছেন, আমি মধ্যপন্থী, আমার উম্মাহ (দলভুক্ত অনুসারী) মধ্যপন্থী।
রাসূল দ. বলেছেন, এক সময় কিছু মানুষ কুরআন পড়তে পড়তে চেহারা উজ্জ্বল করে ফেলবে, (কিন্তু তারা এর অর্থ অনুধাবনে ব্যর্থ হয়ে) তলোয়ার নিয়ে আপন প্রতিবেশীকে 'শিরককারী' বলে মারতে উদ্যত হবে, এবং যে মারতে উদ্যত হবে, সেই মূলত মুশরিক!

আল্লাহর রাসূল দ.'র প্রবল সমালোচনাকারী এমনকি অবমাননাকারীদের সাথে রাসূল দ. ও তাঁর সাহাবী রা. গণের সময়কালে কী কী ঘটেছে সেটা আমরা দেখতে পারি-

১. তাদের বছরের পর বছর ধরে কিছুই করা হয়নি। এভাবেই তাদের স্বাভাবিক জীবদ্দশা শেষে মৃততুবরণ করেছে।
২. তাদের অনেকেই ইসলাম ধর্ম নিজে এসে গ্রহণ করেছেন। হাসসান বিন সাবিত রা., ক্বাব বিন যুহায়ের রা. এমনি দুজন কবি।

হিন্দা রা. রাসূল দ.'র বিরুদ্ধে ২৩ বছর যাবৎ যুদ্ধ করেছেন, তাঁর দ. চাচা হামজা রা.'র কলিজা আক্ষরিক অর্থেই চিবিয়েছেন যুদ্ধক্ষেত্রে, বিকৃত কবিতা ও অবমাননা করেছেন জীবনভর, ২৩ বছর পর মক্কা বিজয়ের দিন বিনা প্রশ্নে ক্ষমা পেয়েছেন। ক্ষমার জন্য কোন শর্তও ছিল না। তিনি স্বত:প্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করতে এসেছেন, রাসূল দ. তাঁকে ইসলামে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন, তবু তাকে কোন দন্ড দেননি, এর পরও হিন্দা রা., রাসূল দ.'র সবচে বড় একজন অবমাননাকারী, নিজের ঐকান্তিক দ্বিতীয় প্রচেষ্টায় ইসলাম গ্রহণ করেছেন।

বাংলাদেশ ইসলামের কোন শত্রু দেশ নয়। দারুল হারব নয়। দারুল আমান। এদেশে ধর্ম অবমাননার আইন আছে। এদেশে যারা ধর্ম অবমাননা করে, তাদের ক্ষমা করে দেয়া ইসলাম সম্মত। তাদের আজীবন সুযোগ দিয়ে নিজের মত করে স্বাভাবিকভাবে মৃততুবরণ করতে দেয়াও ইসলাম সম্মত। তাদের ইসলাম গ্রহণ করতে দেয়াও ইসলাম সম্মত। তাদের মুসলিম হিসাবে একবার রিজেক্ট করাও ইসলাম সম্মত। তাদের বন্দি করা ও সশ্রম কারাদন্ড দেয়াও ইসলাম সম্মত। এবং বন্দি করে সশ্রম কারাদন্ড দেয়ার বিধান দারুল আমান বাংলাদেশে আছে। মামলা করো। জেলে ভরো। বেরিয়ে যাক। নিজের মত থাকুক। আলোচনা করুক। সমালোচনা করুক। কুৎসা যেন না রটায়। মিথ্যা অপবাদ যেন না দেয়। গালাগালি যেন না করে। যদি করে, তবে আবার মামলা করো। আবার জেলে ভরো। তাহলে হত্যা কেন? তাহলে হত্যা কারা করে? যারা এদেশকে দারুল হারব মনে করে, যারা এদেশের নিয়ম মানাকে কুফর মনে করে, তারাই করে।

এরাই কি এদেশের ষোল কোটি মুসলিম? এরাই কি প্রকৃত মুসলিম আর আমরা ভেসে এসেছি? আমরা কুরআন হাদীসের কিছুই জানি নাই? হত্যা প্রকৃত ইসলামিক নির্দেশদাতা শাসক ছাড়া আর কারো করার অধিকার নেই। হত্যার জন্য সুনির্দিষ্ট বিচারের প্রয়োজন। সুনির্দিষ্ট পন্থার প্রয়োজন।


Md. Showkath Ali comment: কারা করে? যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না। বাঙালি জাতি মানে না। আইন মানে না। নাগরিকত্ব মানে না। যারা স্বাধীনতার বিরোধী ছিল আছে থাকবে তারাই শুধু করে ও করেছে। এদের সংখ্যা বাংলাদেশে কত? এদের চেনা কি খুবই কষ্টকর? এদের মতবাদের গোড়া কি ইসলামে মিশেছে, নাকি অন্য কোথাও? যেখানে মিশেছে, সেটা খুজে বের করা কি খুবই কষ্টকর?

বি.দ্ঃ লেখাটা সংগৃহীত, কারো কিছু বলার থাকলে মার্জিত ভাবে কমেন্ট করুন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×