somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৪ এর খুঁটিনাটি

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৩/০৮/২০১৪ তারিখ বুধবার প্রকাশিত হতে যাচ্ছে ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। আটটি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল দুইটায় একযোগে সকল শিক্ষা বোর্ডের নিজ নিজ ওয়েব সাইটে প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত খুটিনাটি সব তথ্য।

ফলাফল প্রকাশের ধারাবাহিকতাঃ বিগত কয়েক বছর ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। আগামী ১৫ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই এবার ফল প্রকাশ হবে।

এবারের পরীক্ষার্থী সংখ্যাঃ গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ জুন।
দশটি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে ফলাফল সংগ্রহ করবেঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েব মেইল এর মাধ্যমে প্রাপ্ত ফল ডাইনলোড করে প্রকাশ করার জন্য http://www.educationboard.gov.bd ওয়েবসাইটের ওয়েব মেইল ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছ এবং পরীক্ষার্থীদেরকে পরীক্ষার ফল স্ব স্ব কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শীর্ষ প্রতিষ্ঠান নির্বাচনের পদ্ধতিঃ শীর্ষ প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে ৫টি প্যারামিটার অনুসরণ করা হয়েছে। এগুলো হলো: নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর পাসের হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএ।

অনলাইনে ফলাফল পাওয়ার উপায়ঃ পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া যশোর ও চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব বোর্ড এর ওয়েব সাইটে ফলাফল প্রকাশের পর পরই শুধু মাত্র রোল নাম্বার দিয়ে পুর্ণাঙ্গ ফলাফল দেখতে পারবে।

মোবাইলে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC অথবা Alim লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ স্বরুপ: সাধারণ বোর্ডের জন্য HSC Dha 123456 2014, মাদ্রাসা বোর্ডের জন্য Alim Mad 123456 2014 এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য HSC Tec 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণঃ পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ আগস্ট থেকে ২০ আগস্টর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এজন্য শুধু টেলিটক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি বিষয় বা পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য।

ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে মোবাইল নম্বর দিয়ে পূণরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেসব বিষয়ের দুটি পত্র (যেমন: বাংলা ও ইংরেজি) রয়েছে, সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে আবেদন দুটি পত্রের আবেদন হিসেবে বিবেচিত হবে এবং আবেদন ফি ৩০০ টাকা ফি নেওয়া হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে।

সৌজন্যেঃ পড়াশোনা বিডি

এছাড়া সহজে এইচএসসি এর ফলাফল পেতে এই সাইটটা থেকেও ঘুরে আসতে পারেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×