somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো বলেই মরতে হলো মিতুকে?

০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্নিদগ্ধ গৃহবধূ মিতু আক্তার (২৫) মারা গেলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তাঁর চাচাতো ভাই মোহাম্মদ সায়েম জানান, দুপুরেও মিতু কিছুটা কথা বলতে পারছিলেন। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হয়। বিকাল পাঁচটা ২০ মিনিটে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মিতু আক্তারের ভাই সংবাদকর্মী মাসুদ রানা প্রথম আলো ডটকমকে জানান, দুপুরে হাসপাতালে মিতু মা-বাবা ও ভাইয়ের সামনে কিছু কথা বলেন। বোনের কথার ভিত্তিতে তিনি (মাসুদ রানা) বলেন, ‘গায়ের রং কালো হওয়ার কারণে আমার বোনকে মরতে হলো। মিতু কালো ছিল বলে বিয়ের পর থেকে কোনো দিনও তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁকে ছেলের বউ হিসেবে মেনে নেননি। এজন্য তাঁকে কথায় কথায় খোঁটা দেওয়া হতো। ঘটনার দিনও সন্তানদের শাসন করা নিয়ে ঝগড়া হওয়ার পর মিতুকে কালো বলে খোঁটা দেওয়া হয়। বলা হয়, “তুই মরতে পারিস না”?’
মিতু আক্তারের ভাই আরও জানান, মিতুর শ্বশুর-শাশুড়ি এখনো পলাতক। তাঁরা হাসপাতালে যাননি। তবে মিতু আক্তারের স্বামী মিজানুর রহমান হাসপাতালে ছিলেন। লাশ নিয়ে তাঁরা (মিতুর পরিবার) পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।
মাসুদ রানা আরও বলেন, বোনের লাশ দাফন করার পরেই তাঁরা থানায় যাবেন এবং মামলা করবেন। তিনি বলেন, ‘আমার বোনের মতো আর কাউকে যেন শ্বশুর-শাশুড়ির খোঁটা শুনে মরতে না হয়। আমরা সরকারের কাছেও এর বিচার দাবি করছি।’
গত শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফলের ধান্দি গ্রামে শ্বশুরবাড়িতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মিতু আক্তার। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুর-শাশুড়ির অত্যাচার সইতে না পেরে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। মিতুর চার বছরের একটি ছেলে ও আট মাসের একটি মেয়ে আছে।
গতকাল শনিবার মিতুর বড় ভাই সংবাদকর্মী মাসুদ রানা প্রথম আলো ডটকমকে জানান, মিতুর স্বামী মিজানুর রহমান গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। শ্বশুর আলতাফ হোসেন হাওলাদার ও শাশুড়ি হালিমা বেগম প্রায়ই মিতুর ওপর মানসিক নির্যাতন করতেন। আট বছর আগে মিজানুরের সঙ্গে মিতুর বিয়ে হয়।গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মিতুকে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় পুরোটা পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানান। নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

( সংবাদটা পরে ভিষন মন খারাপ হয়ে গেল,ভাবছি কি রকম আমাদের সমাজ,একজন মানুষ কালো বলে তাকে এই ভাবে মানুষিক অত্যাচার করা হল। আসোলে কি যে বলবো, ভাষা নেই আমার। সংবাদটি প্রথম আলো থেকে নিয়ে আপনাদের শেয়ার করলাম )
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×