somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ভেজা রাতে একটি চুমোর অপেক্ষায়! (সামুতে আমার প্রথম পোস্ট)

০৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগিং এ আছি প্রায় ২-৩ বছর ধরে। মূলত আমু, শব্দ-নীড়, চতুর্মাত্রিক, উন্মোচন, বন্ধু ব্লগ, মুক্তচিন্তায় সময় পেলে লেখালেখি করার চেষ্টা করি। সময়ের তাগিদে ও বিভিন্ন বন্ধুর ব্লগ পড়া স্বত্বেও মন্তব্য করতে না পাড়ায় নিজের কাছে ভালো লাগতো না, তখন মনে হত সামুতে আমার একটা নিক থাকা প্রয়োজন। ২০১১ এর শেষের দিকে সামুতে একাউন্ট খোলার চেষ্টায় ব্যর্থ হয়ে আর খোলা হয়ে উঠে নি সামুতে আমার ব্লগ একাউন্ট। যাই হোক অবশেষে গতকাল শাহজাহান সিরাজ ভাইয়ের সহায়তায় সামুতে একাউন্ট খুলি। আশা ব্লগিং এর পথ চলাতে সামুর অভিজ্ঞ ব্লগারদের সহায়তা পাবো। জীবনের প্রথম ছোট গল্পটি লিখলাম সামুতে পোস্ট করার জন্যে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।







ক্যাম্পাস থেকেই বের হয়ে ধ্রুব সিগারেট মুখে পুরে বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। কতক্ষণ কথা বলেই মনে হয়ে গেল আজ তার নীলিমাকে উঠিয়ে নেওয়ার কথা। সিগারেট শেষ করতে করতেই ধ্রুব ও রাসেল ছোটনের কাছ থেকে বিদায় নিয়ে বাইকে বসল। ধ্রুব সিগারেটের মুতাটায় শেষ টান দিয়ে ফেল দিল। রাসেলকে সে বলল বন্ধু আজ কিন্তু আমার স্বপ্ন পুড়নের দিন। আজ আমি নীলিমাকে আমার বাসায় উঠিয়ে নিয়ে যাবো। বাইক চলছে হাউজ-বিল্ডিং থেকে বনানী অভিমুখে। এরই মধ্যে টুপটাপ বৃষ্টি পড়া শুরু হল, ধ্রুব বলল বন্ধু আমি অনেক কষ্টে ৫ টা কদম ফুল ম্যানেজ করেছি, আজ আমাদের প্রেমের বয়স ৫ পূর্ণ হতে চলছে। ধ্রুবের এক হাতে ৫ টি কদম ফুল অন্য হাতে ফোন নিয়ে পিক করে চলছে নীলিমার নম্বরে, অবশেষে যেন হাতের মুঠোয় পেল সেই অধরা কাঙ্ক্ষিত ময়ূরকণ্ঠী নীলিমাকে।
-হ্যালো তুমি কোথায় ?
-এই তো বাসায়।
-কি করছিলে?
- তোমার কথা ভাবছিলাম।
- তাই নাকি? আমি তো আত্মহারা এক পথিক, আমায় নিয়ে এত কিসের ভাবনা!
-দেখো ধ্রুব, তুমিই আমার চেতনা, তুমি আমার ভাবনা।
- আচ্ছা ঠিক আছে জানু, আমার ক্লাস শেষ, আমি আসছি। জানু এখন এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি গড়িয়ে পড়ছে আমার গাঁয়ে।
- তাই নাকি, অনেক মজা তো! আমায় নেবে?
-আমি আসছি তোমার কাছে।
-তুমি কি বাইকে?
- হ্যাঁ।
-একটু সাবধানে, কেমন!
-ওকে। এই শুনো, আজ তোমার জন্যে দারুণ একটা জিনিস অপেক্ষা করছে।
-তাই নাকি, আমায় আর পায় কে! আমিতো দেখি না চাইতেই আকাশ পেয়ে যাচ্ছি।
-জানু তাহলে রাখছি, আমি এখন বাইকে বসে বৃষ্টি ভিজে তোমার কাছেই আসছি।
-এখন আমি কদম ফুল হাতে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়।
-আমার সাথেও তাহাই আছে।

void(1);


ফোনে কথা বলা শেষে ধ্রুব বৃষ্টির মধ্যেই পিঠে লাগানো ব্যাগ থেকে আরেকটা সিগারেট বের করল, কোন রকম বিড়িটা ধরাতে ধরাতেই বিমানবন্দর চলে এলো তারা। বিড়িতে দুই টানও দিতে পারলো না সে, কারণ যেভাবে বৃষ্টি পড়ছে এ যেন বৃষ্টি নয়, স্বর্গের পানি। ভিজা বিড়িতেই দুই টান দিয়ে ফেলে দিয়ে বলল বন্ধু হুণ্ডা থামানো দরকার নাই, আমি আজ ভিজে ভিজেই আমার উনার দেরাজে উপস্থিত হব। শুরু হল তুমুল গতিতে বৃষ্টি, অন্য দিকে ১২০কি মি বেগে চলছে ধ্রুবদের বাইক। এক একটি বৃষ্টির ফোঁটা যেন, এক একটি পাথর! তারপরও মনে ব্যাপক আনন্দ, আজ যে তার সাথেই দেখা হবে। এই তো আর আধা ঘণ্টা! বনানী থেকে সোজা ওকে নিয়ে যাবে ফার্মগেট। এমনকি আজ সে নীলিমাকে বিয়েও করে ফেলতে পারে। এমন দিনে বিয়ে না করে কি থাকা যায়! যেখানে সব ঠিক, ছোঁতে না পারার বেদনা সেখানে কি যে কঠিন এটা ধ্রুব থেকে আর কে ভালো বুঝবে! যাই হোক হুণ্ডা চলছে তার নিয়মে, আর ধ্রুব তার নিয়ম মত চশমা খুলে আকাশের দিকে তাকিয়ে আছে , কখনো বা মুখ বের করে বৃষ্টির পানি পান করছে। এক হাতে ৫ টি কদম, অন্য হাতে চশমা! এই দেখে গাড়িতে বসা একটি মেয়ে হা হা করে হেসে উঠল। এই ছেলেটা পাগল নাকি! এই ঢাকা শহরেও আবার কদম ফুল। না ঢাকা শহরে কদম ফুল পাওয়া বড়ই দুষ্কর! সে গত রাতে স্বপ্নের ঘোরেই ছোট ভাইকে ফোন করে অনেক অনুনয় বিনয় করে গ্রাম থেকে এই ফুলগুলো আনায়। আজ যে ৫ তারিখ, তার জন্যে আজ বিশেষ দিন! আজকাল ৫ তারিখ মানেই কিছু না কিছু, যেন ভালো মন্দ সব কিছু এই পাঁচেই এসে আটকে যায়।

খিলক্ষেত পেরিয়ে এখন এম ই এস এ এসে গেছে ধ্রুবদের বাইক, এই ফাঁকে ধ্রুব তার ছোট ভাই অসীমকে ফোন করে বলল আজ একটু খাবো। ব্যবস্থা করে রাখ, আমি প্রায় বনানীর কাছাকাছি। লাল-নীল পানিতে ধ্রুব আবার নিজেকে খুঁজে পেতে ভালোবাসে।

ধ্রুব এখন উন্মত্তের চেয়ে অনেক বেশি উন্মত্ত কারণ তার মতে সে এইভাবে আর কোন দিন সে বৃষ্টি উপলব্ধি করতে পারে নি! এমন ভাবে বৃষ্টি ভেজা রাতে প্রিয়ার হাত ছুঁয়ে দেওয়ার আকুলতায় সে কতবার আলো থেকে অন্ধকারে, অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশ করেছে। বনানী ফ্লাই ওভারে উঠেই সে নীলিমাকে ফোন দিলো।

- কই তুমি?
- বের হলাম!
- ওকে
-তুমি?
- বনানী ওভারপাসে।
-সাবধানে, তোমাকে খুব মিস করছি এই বৃষ্টিতে।
- আমি হুণ্ডাতে বসে ভাবছি, সেটা যদি তুমি হতে।
-কি করতে? ছুঁয়ে দিতে?
- না, তুমি আমাকে জড়িয়ে রাখতে।
- আমি কিন্তু...
- আবার কিন্তু কেন! ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি।
-আমিও যে তোমায় ভালোবেসে ভালোবাসাই দিচ্ছি।
- তাতে কি! আমাদের তো বিয়েই হয় নি, তাহলে আমায় ছুবে কেন?
- মনের দামে, দেব তোমায় ছুঁয়ে। ভালোবাসার আয়েসে।
-দেখো ধ্রুব, আমি কি তোমার সব? না অন্য কেউ আছে!
- এই পৃথিবীতে একটি মানুষ কি একজনের জন্যেই! একটি মানুষ তো হাজারের তরে।
- কি?
-দেখো তোমার চতুঃপার্শ্বে কত কিছু বহমান, তোমার ভালোবাসা আমার হৃদয়ে রবে।
-কিন্তু আমি যা বলছিলাম!
- না এই মুহূর্তে তুমিই শুধুই আমার, দেখ চতুঃপার্শ্বে অনেক কিছু ঘটে সে দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও। সব উত্তর পেয়ে যাবে।
-ওকে আজ আমি তোমায় ছুঁয়ে দেবো, আমি তোমায় চুমো দেবো।উম্মা! উম্মা!
- আমি দিচ্ছি, প্রকৃতি থেকে এই ক্ষণে গ্রহণ করে নাও। এসেই দিচ্ছি, একটি চুমো শুধু মাত্র একটি চুমো... যে চুমোর জন্যে তুমি সেই ছোট্ট থেকে অপেক্ষা করেছ, যে চুমোর জন্যে তুমি আজ আমার হয়েছে।

বলেই ফোন কেটে দিল ধ্রুব। বৃষ্টি আপাতত বনানীতে এসে শেষ হয়েছে। ধ্রুব চশমার গ্লাস মুছে চোখে চশমা দিয়ে আকাশ দেখেছে, আকাশ এত কালো কেন? আজ তো আকাশের হেসে উঠার কথা! ঝলমল করে জ্বলে উঠবে আকাশের সব কটি তারা। তারাদের সাক্ষী রেখেই আজ ধ্রুব আর নীলিমার বিয়ে হবে। প্রচণ্ড জ্যামে ধ্রুব অস্থির হয়ে যাচ্ছে, একেতো শরীর ভেজা, দুইয়ে পকেটে সিগারেট নাই। অন্য দিকে তার প্রেয়সী তার অপেক্ষায় অপেক্ষমাণ। ধ্রুব রাসেলকে বলল বন্ধু আমার ফোন ভিজেতো একাকার, তোর টা? না,আমারটা তো সামনে রেখেছি কিছু হয় নি। ওকে নো প্রব! চায়না মোবাইল তো। যাই হোক, তুই থাক আমি আসছি। বলা শেষ তো ধ্রুব উধাও। রাসেল সব দিকে খুঁজেতে লাগলো, বলেই নিমিষে ছেলেটা গেল কোথায়?

void(1);

ধ্রুব এক দৌড়ে রাস্তা পার হতে চাইছে, ওপাড়ে নীলিমা! ধ্রুব এ দিক ও দিক দেখছে আর ফিসফিস করে বলছে কখন সিগন্যাল দিবে আর গাড়িগুলো থেমে যাবে। অপেক্ষা আর তার সইছে না, প্রায় ১৫ মিনিট ধরে সে দাঁড়িয়ে। সিগন্যাল যেন আজ আর পড়েই না। ১৫ মিনিট মানে ৯০০ মিনিট, ১৫ মিনিট মানে ৫৪০০০ সেকেন্ড। ওদিকে ধ্রুবর বুকেই যেন ঘড়ি ঘুরতে লাগলো। এত সময় ধরে সে অপেক্ষা করছে একটি চুমোর জন্যে, না আজ তো তার নীলিমাকে উঠিয়ে নেওয়ার কথা ছিল। আবার ভেবে চলছে আজ যদি আমাদের বাসররাত হত! আজ যদি রাতের নির্জনতায় শুধু নীলিমাকেই পেতাম! কি যে আক্ষেপ! এককাল থেক অনন্ত কালের মতই চুমোর অপেক্ষায় ধ্রুব আজ যেন সব ভুলে গেছে। তাকিয়ে আছে এক পলকে রাস্তার ঐ ধারে, যেখান হতে দাঁড়িয়ে নীলিমা হাত নেড়ে যাচ্ছে অবিরত...।

ছবি ঠিকঠাক যায়গায় দিতে না পারায়, ফেবুর নোট লিঙ্ক দিয়ে দেওয়া হল।
বৃষ্টি ভেজা রাতে একটি চুমোর অপেক্ষায়!(ফেবু নোট)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:০৩
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×