আমার পরিত্যক্ত প্রিয় ফোনে তোমার কণ্ঠ শুনি
যে সময়টাকে আমার অভিধানে গভীর রাত্রি জানি
আমার রাত্রি আর তোমার সকালে ঝরছিল বর্ষার পানি
তুমি নগ্ন পায়ে প্রভাতের আলোয় হেঁটে
আর আমি বিছানায় শুয়ে ঘুমন্ত দেহে
অপূর্ব মিষ্টি সুরে শুনছিলাম তোমার গলায়
"আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ"
কি যে সুন্দর আর স্পষ্ট উচ্চারণে শুনাচ্ছিলে আমায়
রবীন্দ্রনাথের এক অপূর্ব সৃষ্টি গানের বাণী
এমন সুন্দর করে খালি গলায়, এ গ্রহের দ্বিতীয়
কোন সুন্দর প্রেয়সী শুনাতে পারে নি এ ধরায়!
ছবি- নেট থেকে
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



