বিপ্লব, বিপ্লবী প্রেমিক চাই
দিকভ্রান্ত সমাজের জন্যে বিপ্লব চাই
হিংসার বদলে অহিংস বিপ্লব চাই
ফসলের মাঠে শস্যের বিপ্লব চাই।
আমি বিপ্লব চাইতে চাইতে অ-বিপ্লবী
অথচ বিপ্লবী মন আছে
নষ্ট সমাজের নষ্টামির চিত্র আঙ্গুল ধরে
দেখিয়ে দেওয়ার মত প্রমাণ আছে!
অথচ আমি অতি বিপ্লবী হয়ে
দিকভ্রান্ত, মননের সাথে বিপ্লব চাই
প্রেমে প্রেমিকের চুম্বনের বিপ্লব চাই
কিন্তু কোন বিপ্লবেই আমি নাই!
কিন্তু কেন? এমন কি হওয়ার কথা ছিল?
না, আমাকে সমাজই বদলে দিয়েছে
আঙুল ঘুরিয়ে বলেছে তুমি নষ্ট
তোমার মনে শত বছরের কষ্ট
তুমি বিপ্লবী হতে পারো না
ঘরে দু বেলার অন্ন না থাকলে বিপ্লব হয় না!
অথচ বিপ্লব আমার মনে
খুধার জ্বালায় কাউকে মরতে দিব না
রক্তের অভাবে অকালে জীবন যাবে না
যৌন তৃষ্ণায় বৌ পরকীয়া করবে না
চুম্বনের অভাবে চুম্বন পেতে আক্ষেপ করবে না
অথচ সেই বিপ্লবী হওয়া কি যায় !!
নষ্ট এ সমাজে বিপ্লব মানায় না
শস্য ফলানো রেখে দাম বৃদ্ধির জন্যে আন্দোলন
নিজের ঘরে আলো না জ্বালিয়ে আলোর আন্দোলন
অশিক্ষিত হয়ে শিক্ষার আন্দোলন
যাযাবরহয়ে যাপিত জীবনের আন্দোলন
বড়ই বেমানান! অভিশপ্ত এ সব আন্দোলন!
চাই সচেতনতার আন্দোলন, দাবী নয়
সচেতন হয়ে সোনার বাংলায়
১৬ কোটি মানুষের সচেতনতা চাই
ধর্ম নামে অধর্মের শিক্ষা
নাস্তিক হয়ে বলতে হবে না...
ভুল সব তোমাদের ধর্মের ঐ দীক্ষা
চাই নি এ সমাজ
চেয়েছি মানুষে মানুষে সমতা!
বিপ্লব চাই মানুষের সমতার বিল্পব।
কবিতা- বিপ্লব
রাত- ৩:০০, তাং- ১/৯/১৩
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।