আজ থেকে মাত্র ৫০০ বছর আগে যুক্তিবাদী মানুষেরা কিভাবে ঈশ্বরকে খুজে পেয়েছিল?
একই প্রক্রিয়ায় ,যে প্রক্রিয়ায় আমরা পেতে চাই। কথা হল প্রক্রিয়াটা কি?
সহজ উত্তর :যেখানে কিংবা যে পর্যায়ে গিয়ে মানুষের জ্ঞানের পরিসীমা বা পরিধি শেষ হয়ে যায় ,যে জায়গটা পর্যন্ত গিয়ে মানুষ আর কোন প্রশ্নের উত্তর খুজে পায় না ঠিক সেই জায়গায় মানুষ (কি এবং কেন কিংবা কিভাবে ) কল্পনা করতে থাকে কোন supenatural power এর কথা ।
যেমন এখনকার বিজ্ঞ ব্যক্তিরা কিন্তু বিগ ব্যং কিংবা সুপার নোভা নতুবা বিবর্তনবাদ সম্পর্কে কিছুটা ধারনা পাওয়ার পরেও কিন্তু "তার আগে কি" এই প্রশ্নের দ্বারা অন্ধ নাস্তিকদের প্রশ্নবান নিক্ষেপ করতে থাকে।এই প্রশ্নের উত্তর হিসেবে তার ঈশ্বরকে বিবেচনা করতে থাকে । আবার গেঁয়ো মুর্খ কৃষানেরা প্রকৃতির গাছপালা ,চন্দ্রসূর্য দেখে নিজের মনকে প্রশ্নবিদ্ধ করেই কোন অদৃশ্য শক্তিকে কল্পনা করতে থাকে।
সুতরাং যার জ্ঞানের পরিসীমা যেখানে শেষ ,সে সেখান থেকেই ঈশ্বরের অস্তিত্ব খুজে পায় ।
যতদিন মহাবিশ্ব থাকবে ততদিন মানুষ এভাবেই ঈশ্বরকে কল্পনার মাধ্যমেই খুজে পাবে।
তাই এ ব্যপার নিয়ে তর্ক করে কোন লাভ নেই ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



