অনলাইনে হাতেখরি হওয়ার প্রাকলগ্ন হতেই আস্তিক বনাম নাস্তিকে বৃন্দের আক্রমনাত্নক স্ট্যটাস ,কমেন্ট ও ব্লগিং দেখতে দেখতে ক্লান্তি ভর করতে চাচ্ছে ।লক্ষ্য করছি যে : নাস্তিকরা ঈশ্বরের আস্তিত্ব নিয়ে যতটা না কথা বলেন তার চেয়ে বেশী বলেন ধর্ম নিয়ে। আর এ জন্য ধর্মানুসারীদের ধর্মানুভূতি আঘাত লাগে এবং শুরু হয় পাল্টা আক্রমন ।
সমাজে যেমন বিভিন্ন ধরনের আস্তিক (গোঁড়া, কট্টর , অন্ধ , পিতৃপ্রাপ্ত ) তেমনি বিভিন্ন টাইপের নাস্তিকও রয়েছেন।
এত বাকবিতন্ডা তো কোন সমাধান নয়!
আবার , কোন নাস্তিক কোন সোসাল ইস্যু নিয়ে সুন্দর একটা পোস্ট দিলেও ধার্মিকরা সেখানে ধর্ম টেনে এনে সেই সুন্দরটাকে কূলষিত করার ব্যর্থ প্রয়াস চালায় ,সেখানে নাস্তিকতা ও ধর্ম নিয়ে কোন আক্রমনাত্নক বক্তব্য না থাকলেও । তেমনি ধার্মিকদের ক্ষেত্রেও ব্যপারটা ঘটে থাকে।
>> তাই ধার্মিক ভাইদের আহ্বান করছি ,আপনারা ভালকে ভাল বলতে শিখুন ,সবকিছু সবসময় ধর্মের দোহাই দিয়ে বিচার করবেন না। নাস্তিকের নাস্তিকতা আপনার অপছন্দ হতে পারে কিন্তু ওনাদের মুক্তচিন্তার ফসল হিসেবে ফলিত ভাল ভাল লেখাগুলোতে তো ধর্ম টেনে এনে ল্যদানো উচিত্ নয় ।
কোন ধর্মের খোঁয়ারে আবদ্ধ থাকা কাঁঠাল পাতা ভক্ষনকারীর মত আচারন না করলেই বরং আপনার ধর্ম নিয়ে কেউ কটু এবং অশ্লীল মন্তব্য থেকে বিরত থাকবে।
>>একই আহ্বান রইল নাস্তিকবৃন্দের প্রতি।
আমি ব্যক্তিগত ভাবে কোন ধর্মের বেড়াজালে আবদ্ধ নই। কারন পিতৃপ্রাপ্ত কোন সম্পত্তি পেয়ে গর্ব করার মত মন মানসিকতা নেই।অন্যান্য সম্পত্তির ন্যয় (অর্থ.বিদ্যা) ধর্ম অর্জন করার মত একটা বিষয়।
বিনা শ্রমে এটা পেয়ে নিজের বিবেকের কাছে লজ্জিত হতে চাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



