somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইস্ টী !!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চা আমাদের অতি প্রিয় এবং পরিচিত একটি পানীয়। পানির পরেই যদি কোনো পানীয় সবচেয়ে বেশী পান করা হয়, তবে সেটি হলো চা। এক চুমুক চায়ে যেন সারা দিনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। গরম গরম এক কাপ চা পেলে সকালটা একেবারে চাঙ্গা হয়ে ওঠে। একই ধাঁচের শুধু গরম পানীয় হিসাবে নয় ঠাণ্ডা মিষ্টি পানীয় হিসাবেও চায়ের কোন জুরি নেই। বিশ্বের অন্যান্য মিষ্টি পানীয়র মধ্যে “আইস টি” ও একটি খুবই উপকারী পানীয়।

প্রচলনঃ
“আইস টি” অর্থাৎ ঠাণ্ডা চায়ের প্রথম প্রচলন শুরু হয় পশ্চিমা দেশ গুলোতে প্রায় ৩০০ বছর আগে থেকে। ইংলিশ এবং আমেরিকান রান্নার বই থেকে জানা যায় উনবিংশ শতাব্দী থেকেই অত্যন্ত গরমে শীতল প্রশান্তি পাওয়ার জন্য তারা এই পানীয়টি পান করত। ১৮০০ সালে এই প্রিয় পানীয়টির নাম তখনকার ইংল্যান্ডের রাজা জর্জ IV এর নামের উপর ভিত্তি করে “রিজেন্ট’স পাঞ্চ” রাখা হয়।

প্রতি বছর আমাদের দেশে প্রায় ১৩০০০ টন চা পান করা হয়। ক্যাফেইনের একটি বড় অংশ আমরা চা হতে পেয়ে থাকি।, এছাড়া হৃদরোগ প্রতিরক্ষায় চা বড় একটি ভূমিকা রাখে। চা শুধু মজাদার পানীয়ই নয় চুল ও ত্বকের জন্যেও অনেক উপকারী । তাহলে চলুন জেনে নেই এই মজার পানীয় “লেমন-মিন্ট আইস টি” এর রেসিপি।


পুষ্টিগুণঃ
প্রতি এক কাপ চায়ে আছে ৩০-৪০ মিলিগ্রাম ক্যাফেইন, ৭ মিলিগ্রাম সোডিয়াম, ৭.১ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ৮৭.৭ মিলিগ্রাম পটাশিয়াম ০.৭ মিলিগ্রাম কার্বোহাইড্রেট। এতে কোন ফ্যাট নেই বরং এটি শরীরের ক্যালোরি কমাতেও সহায়তা করে। প্রচণ্ড গরমে ও ক্লান্তিতে এক গ্লাস আইস টি আনে দেহ ও মনে স্বস্তি।

উপকরণঃ
• ২ চা চামচ চা পাতা
• ৪ কাপ পানি
• ৩ টেবিল চামচ লেবুর রস
• ২ টেবিল চামচ বাটা পুদিনা পাতা
• ২ টেবিল চামচ চিনি
• বরফ কুচি

প্রস্তুত প্রণালীঃ

• ৪ কাপ পানিতে চা পাতা দিয়ে লিকার তৈরি করুন।
• চায়ের লিকার ঠাণ্ডা হয়ে এলে তাতে লেবুর রস, পুদিনা পাতা, চিনি ভালোভাবে মিশিয়ে নিন।
• মিশ্রটাকে ছেঁকে নিয়ে গ্লাসে ঢালুন।
• বরফ কুচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার “লেমন-মিন্ট আইস টি”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×