somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা কিন্তু সত্য...!!হরতালে কার লাভ ?ভেবে দেখার দরকার ...।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কীসের হরতাল? এ সব হরতাল টরতাল মানি না। আমি আমার মতো রিকসা চালামু্। দেহি, কে আসে আমার গাড়ি ভাঙতে? আমি হরতালের গুল্লি মারি।’ কথাগুলো বলতে বলতে রিকসার প্যাডেলে পা চালালেন জাফর আলী। ফার্মগেট থেকে এলিফেন্ট রোডের পথ ধরে চললেন তিনি। চলতে চলতেই বললেন জীবনের জোয়ার-ভাটার নানান গল্প। আর সব ক্ষোভ ঝাড়লেন রাজনীতিকদের উপর।

জাফর আলী রিকসা চালান দুই দশক ধরে। তার বয়স ষাটেরও বেশি। বয়সের ভারে নুয়ে না পড়লেও খানিকটা যে ক্লান্ত সেটা স্পষ্টই প্রকাশ পাচ্ছে সাদা দাঁড়ি ভর্তি চেহারায়। তবে মনের জোর এখন সেই তরুণ বয়েসের মতোই। সাহসে ভরপুর একজন মানুষ তিনি।

‘পলিটিক্স কী বুঝি না। আমি বুঝি আমার পেটের ধান্দা। ভালো মতোন কয়ডা খাইয়া পইরা বাঁচার লাইগা এতো কষ্ট করি। আমাগো কষ্টের লগে কেউ খবরদারি করলে তার গায়ের উপর রিকসা তুইলা দিমু। কোনো কিছু মানমু না।’ অনেকটা ক্ষুব্ধ হয়েই বুধ বার হরতাল চলাকালে কথাগুলো বললেন জাফর।

শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও বলে উঠলেন, ‘হরতাল একটা সস্তা জিনিস হইয়া গেছে। যার ইচ্ছা হেই ডাক দিতে পারে। অনেক সহ্য করছি। এবার ফেরেশতা নাইমা আইসা হরতাল দিলেও আর মানমু না। আমার গাড়ি আমি চালামুই। কপালে যা লেখা আছে তা-ই হইবো।’

কথায় কথায় জানা গেলো জাফর আলী জীবনের গল্প। একসময় তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। মালিকের অপকর্মের বিরুদ্ধে কথা বলে চাকরি খুইয়েছেন। তারপর ধরলেন রিকসা। এখানেও বিপত্তি। পথে পথে নানা প্রতিবন্ধকতা। এমনিতেই যানজটে নাকাল। তার উপর নানা অজুহাতে রিকসা চালানো বন্ধ রাখতে হয় বিভিন্ন সময়ে। শুরু হয় সংসারে টানাপোড়েন।

একবার হরতালে রিকসা চালাতে গিয়ে পিকেটারদের ধাওয়া খেয়ে পা ভেঙে ফেলেন। পুরো একমাস পঙ্গু হাসপাতালে কাটাতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে সময় লেগেছে আরও দু’মাস। তারপর আবারও রিকসা নিয়ে বের হতে হয়েছে পেটের তাগিদে।

কয়েক বছরের পরের কথা। অন্য এক হরতালে আক্রান্ত হলো জাফর আলীর রিকসা। পিকেটাররা পুড়িয়ে দিল তার রিকসাটাকে। চোখের সামনে জ্বলজ্বল করে আয়ের একমাত্র অবলম্বন রিকসাটি পুড়ে গেল। তখন তার ইচ্ছে হয়েছিলো, এ আগুনে পুড়ে নিজেকেও শেষ করে দিতে। পুড়ে যাওয়া রিকসার দাম দিতে গিয়ে অনেকটা সর্বশান্ত হয়ে গেলেন জাফর আলী।

এরপরেও রিকসাই তার ভরসা। বলা চলে অনেকটা ভালোবেসে ফেলেছেন রিকসাকে। মনে মনে নিজেকে শক্ত করলেন। যতো বিপত্তি আসুক, রিকসা তিনি চালাবেনই। হরতাল, অবরোধ আর কারফিউ হলেও বাধা মানবেন না। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও রিকসা চালাবেন।

জাফর আলীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। পরিবারের সবাই সেখানেই থাকে। ঢাকার তেজকুনি পাড়ায় থাকেন তিনি। সঙ্গে আরও কয়েকজন রিকসা চালক। সবাইকে তিনি উৎসাহিত করেন হরতালে রিকসা চালাতে। বলেন, ‘আমরা হইলাম গরিব মানুষ। একদিন রিকসা বন্ধ রাখলে পরদিন বউ বাচ্চা না খাইয়া মরতে হবে। আর মরতে যদি হয়ই, তাইলে রিকসা চালাইয়া মরমু। ঘরে বইসা থাইক্যা মরার কোনো মানে হয় না।’

খানিকটা আক্ষেপ করে তিনি বললেন, ‘ঈদ করতে বাড়ি যাই নাই টাকা খরচের ডরে। আর ঈদে রিকসা চালাইলে মানুষ একটু বখশিশও দেয়। যারা হরতাল দেয়, তারা তো আমাগো সংসারের খরচ চালাইবো না। তাগো কথায় রিকসা বন্ধ রাইখা আমাগো আর লাভ কী?’

যদি আবারও পিকেটারদের হাতে আক্রান্ত হতে হয়- এমন প্রশ্নের উত্তরটা বেশ বলিষ্ঠ সুরের বের হলো জাফর আলীর কণ্ঠ থেকে। বললেন, ‘এবার আর কাউরে ছাড়ুম না। নিজেরে মরতে হইলে, লগে কয়েকটারে লইয়া মরমু। রিকসার উপর কেউ আঘাত করতে আইলেই তারে পিডাইয়া শোয়াইয়া ফালামু্’। কথা শেষ করেই রিকসা গদি তুলে বের করে দেখালেন লাঠিটা। বললেন, ‘এই লাডি রাখছি হেগোরো মারনের লাইগা। মাইরা তারপর মরতেও আপত্তি নাই।’

কথা শেষ করার আগে আবার পা চালালেন প্যাডেলে। জাফর আলী তখন ক্রোধে উন্মত্ত। যেনো এবার আর তাকে কেউ রুখতে পারবে না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×