ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পাবার পর গত তেরো বছরে বাংলাদেশ ক্রিকেট টিম মাত্র একটি দেশ বাদে অন্য সবগুলো টেস্ট প্লেইং দেশ থেকে সিরিজ খেলার আমন্ত্রণ পেয়ে সিরিজ খেলে এসেছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিজ দেশে সিরিজ খেলার আমন্ত্রণ না জানানো দেশটির নাম কী বলতে পারবেন?
আগামী বছর বাংলাদেশে T-20 বিশ্বকাপ অনুষ্টিত হবার কথা ছিলো। সম্প্রতি পাকিস্তানের দূতাবাসে হামলার উপক্রম করায় নিরাপত্তার অজুহাতে তারা বাংলাদেশে খেলতে আসবে না বলে সাফ জানিয়ে দেয়ায় T-20 বিশ্বকাপটা সম্ভবত বাংলাদেশে আর হচ্ছে না!
এতে পাকিরা আমাদের ওপর একহাত নিলো, ক্ষতি হলো আমাদের, লাভ হলো কাদের? বলুন তো T-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ না হলে, কোন দেশ এটা আয়োজন করবে?
এখন ঠাণ্ডা মাথায় ভাবতে বসুন, কারা কী উদ্দেশ্যে, কাদের দিয়ে এই কাজটা করালো?
একটা ক্লু দিচ্ছি, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থগিত করার দায়িত্ব পাকিস্তান দূতাবাসের নয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের। সেই দাবীতে ঘেরাও কর্মসূচী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ে না করে ডিপ্লোমেটিক জোনে কেন করা হলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



