বিগত ৫ বছরে প্রথমবারের মত মনে হলো সাংবাদিকতায় হলুদ নামক যে রং ছিল তা কিছুটা সাদা হয়েছে । হয়তো কাল আবার উপরমহলের চাপে আবার তা হলুদ হওয়ার সম্ভাবনা রয়েছে !
আজ যখন প্রেসক্লাবের ভেতর অবস্থানরত তাদের সহকর্মীদের উপর হামলা চালায় সশস্ত্র যুবলীগ সন্ত্রাসীরা তখন অতীতের রোগ(জন্ডিস) ছেটে কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করে । যদিও ইকবাল সোবাহান নামক এক দালালের বাচ্চা কিছুটা প্ররোচনা চালায় ।
আবার ইতিহাসে প্রথমবার যখন হাইকোর্টের মূল ফকট ভেঙ্গে ভেতরে ঢুকে নিরহ আইনজীবিদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়, তখনও নিউজটা কিছুটা নিরপেক্ষভাবে উপস্থাপিত হয়েছে ।
গুলশানে ম্যাডামের বাসায় সারা দিন কাজ করে ও শেষে পুলিশের বাধা উপেক্ষা করে দেশনেত্রীর ইচ্ছানুযায়ী তার ব্রিফ নিয়ে তারা প্রমান করেছে চাপ না থাকলে তারাও স্বাধীনভাবে কাজ করতে পারতো ।
সবচেয়ে অবাক হয়েছি যখন দেখলাম প্রেসক্লাব থেকে এম হাফিজউদ্দীন আহমেদকে গ্রেফতার করার পর কয়েকজন সাংবাদিক উপস্থিত পুলিশকে জেরা করছে,
তাকে কেন এরেস্ট করা হলো ? তার অপরাধ কি ? সংবাদ সম্মেলন করার জন্য যদি একজন বিরোধী নেতাকে গ্রেফতার করা হয় তাহলে সরকারের কেমন গনতন্ত্র এটা ?
হয়তো কাল আবার হলুদ হয়ে যাবেন তবুও একদিনের জন্যই ধন্যবাদ ।
প্রিয় সাংবাদিকগন,
দেশটা আপনাদেরও...প্লিজ দেশটাকে বাঁচান । না হলে ভবিষ্যত্ প্রজন্মকে কি জবাব দিবেন ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



