"নারী দিবস" -এর অন্তিম শুভেচ্ছা বিশ্বের সকল নারীদের...
শুভ হোক আগামীর দিনগুলো...।
: :নারী, নিবিড় বেদনায়,আঁখি জুড়ে অশ্রু ধারায়...
ব্যাকুল প্রাণে,মুক্তির পানে চেয়ে অপেক্ষায়...।
কখনও বা হঠাত্ জাগরণ দুঃস্বপ্নের তাড়নায়...!
সময় এখন পেখম মেলে উড়বার,ঝাপটানো ডানায়...।
মা-জাত মধুর সহচারী...
স্রষ্টার আজব মায়াময় সৃষ্টি...।
চলো এগিয়ে অব্যাহত,দ্যুতি ছড়াক অগ্রগামী গাড়ি...।
তব,সবে হও সত্যের পথে পথচারী...।
সৃষ্টি থেকে অর্ধেকাংশরই সহঅবস্থান বিশ্ব জুড়ে...।
সমঅধিকার তাই অবধারিত,চাই সুষম বন্টন নারী কূলে...।
সকল লিঙ্গে সম্মানবোধ অবশ্য প্রদর্শন জরুরী...।
সমাজ,জীবন উত্তম হোক-খোদার অঞ্জলী...।।: :
উত্সর্গ: বিশ্বে আগত এবং অনাগত; আদি থেকে অন্ত পর্যন্ত; সকল পর্যায়ের,সকল সম্পর্কের,সকল স্তরের নারীদের।
।জয় হোক নারী জাতির।
তারিখ: ০৮.০৩.২০১২খ্রি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


