আজ চৈত্রসংক্রান্তি।
শেষ হল আরেকটি বসন্ত,অন্তিমলগ্নে বাংলা বছর ১৪১৮ বঙ্গাব্দ।
আবহমান বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষঙ্গ এই চৈত্রসংক্রান্তি।
যা লোকউত্সবের আমেজে বর্ণিল।সময়ের সাথে সাথে বাংলা সংস্কৃতির অন্যান্য উত্সবের মত এটিও প্রায় মলিন হলেও,এখনও প্রাণের আকুতির টানে, এই উত্সবে মেতে উঠে বাঙ্গালী!
হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো,লাঠিখেলা,
সঙযাত্রা,গান,কবিতা,হিন্দু সম্প্রদায়ের চরকপূজা,সাঁওতাল সম্প্রদায়ের নিজেস্ব উত্যাপন এবং শিশুদের ভূত তাড়ানোর খেলায় মেতে উঠা...সবই ঐতিহ্যের অংশ।
চৈত্র মাসের ৩০তারিখ...সুর্যাস্তের সঙ্গে সঙ্গের কালের গহ্বরে হারিয়ে যাবে আরেকটি বাংলা বর্ষ।পুরোনোকে বিদায় এবং নতুনকে স্বাগত জানানোর প্রস্তুতি এখন বাঙ্গালীর প্রাণে-অন্তরে।
সুন্দর হোক সমাপ্তি,শুভ হোক আগামী...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


