হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে দূর থেকে দেখতে পাওয়াটাও যেন এক অভাবনীয় অনুভব!- বলা যায় না- বলা হয়ে ওঠে না- 'ভালবাসি' - কিন্তু তবু তো সে রয়েছে -কোথাও না কোথাও --! কষ্টের নীল বৃষ্টিতে যখন মেয়েটি ভিজে- তখন মেয়েটি ভাবে - সে কে? উত্তর আসে -কেউ না! এ উত্তর মেনে নিতে পারে না মেয়েটি কিছুতেই! যদি কেউ-ই না হবে-তবে কোথা থেকে এত ভালোবাসা আর কষ্টের স্রোত বইছে? তখন মেয়েটির মনে পড়ে - কোন এক বৃষ্টিস্নাত রাতেই তো ছেলেটি এসেছিল- তার ভাবনার আকাশে! হরেক রকম স্বপ্নের ডালা নিয়ে--! সেই বৃষ্টিস্নাত রাতে মেয়েটি ভিজেছিলো ছেলেটির হাত ধরে--! স্বপ্নেরা সেদিন-ই ডানা মেলেছিলো --! তারপর- একদিন ছেলেটির দেখা, স্বপ্নের রঙে মাতাল হয়ে স্বপ্ন দেখতে শুরু করলো মেয়েটি, ভালোলাগা আর ভালোবাসার আবেশ থেকে! তারপর- দুজনের স্বপ্নগুলোকে মিতালী করে ভেসে চলা অজানার পথে! কখনো সেই পথে এসেছে-ভালোলাগা আর ভালোবাসায় ছুঁয়ে যাওয়া মাতাল হাওয়া - কখনো এলোমেলো বাতাসে হারিয়ে যাওয়া - আবার কখনো ঝোড়ো হাওয়ায় ঝরে যাওয়া - আবার নতুন করে জেগে ওঠা - ভালোলাগা আর ভালবাসার ইচ্ছেটাকে জাগিয়ে তোলা - ! এরপর টুকরো টুকরো সেই স্বপ্নগুলোকেই সঙ্গী করে কখন যে এক নতুন স্বপ্ন মেয়েটির মনে জেগে উঠলো - মেয়েটি বুঝতেই পারেনি-- !মেয়েটি জানত- তার সে স্বপ্ন কখনোই পূরণ হবে না-একদিন সে আবার একা হয়ে যাবে - তবু সেই মরন নেশা - মরন স্বপ্ন তাকে পেয়ে বসলো - ! আর সত্যি সত্যি একদিন সেই স্বপ্নের নেশা ভেঙ্গে গিয়ে- মেয়েটি আবার একা হয়ে গেলো -! নির্ঘুম রাতে একাকী বসে মেয়েটি বারেবারে সেই সুখময় স্বপ্নগুলোকেই হাতড়ে বেড়াতে লাগলো -- ! এভাবেই চলে যাচ্ছে - এভাবেই চলে যাবে মেয়েটির জীবন -তাতে ছেলেটির কি যায়-আসে!?!
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।