somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কি কখনো --?

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কি কখনো - তোর আমার লাল- নীল স্বপ্নে সাজানো টুকরো টুকরো মুঠোবার্তায় কিংবা অভিযোগের সুরে মোবাইল এর ইনবক্স কেঁপে কেঁপে উঠবে - ? নিদ্রাহীন কোন রাত কি কাটবে তোর ফোনের অপেক্ষায়- ? কিংবা দুবেলা যোগাযোগ - দুবেলা ভালোবাসা- দুবেলা হিংসার বনাঞ্চলে আর কি কখনো লুটোপুটি খাওয়া হবে? হারানো হবে কি ভালোবাসার রিমঝিম শব্দে ? হৃদয়ে কি বেজে উঠবে ভালোলাগার কোন সুর? হয়ত নয়! কিন্তু কেমন করে আমি বোঝাই তোকে আমার মনের ব্যাকুলতাকে ? ঝড় যেমন করে জানে অরণ্যকে তেমনি করে আমিও তো তোকে জানি--! ভালোবাসার কোন সংস্কৃত হয়না বন্ধু! শোন , আমার দেখার বিষয় মাত্র একটি - তোরও আছে কি না হৃদয়?

তুই আমাকে ভীষন ভাবে দুঃখিত করে দিয়েছিস - অকপট সার েল্য কিভাবে ভালবাসতে হয় -তুই কি ভুলে গেছিস তা? জীবনের এই কঠিন গভীর অন্ধকারে - আসবি কি আর তুই কোনদিন এ পাড়ে ---?

একটু ভালোবাসা - একটু খুনসুটি --আর ঝগড়াঝাঁটিতে -- কিংবা মান-অভিমানের স্রোতে আর কি ভাসবেনা আমাদের তরী ---! তুই কি হারিয়ে গেছিস আমার দৃষ্টির অগোচরে --? তোকে যদি বর্বর বলে থাকি- সেটা অভিমান থেকেই বলেছিলাম- কারন তুই আমাকে চরম অপমান করেছিলি- ! ভাসিয়ে দিয়েছিস আমাকে লজ্জার সাগরে- যেখানে আমি হাবুডুবু খাচ্ছি --আর হাতড়ে বেড়াচ্ছি - সেই তোকে খুঁজে পেতে- ! যে আমাকে---!

কখন যে তুই আপন হয়েছিলি তা বুঝতে পারিনি- যখন খুব সহজেই পর হয়ে গেলি তখন বুঝেছি--! জানিস, কিছু ভালোলাগার স্মৃতির রেশ থাকে অনুনয়- অনুভবে, ভাবে-ভালবাসায়-, রৌদ্রে - ছায়ায়, মেঘ- বৃষ্টিতে , রাগে- অনুরাগে, শরত- হেমন্তে , কল্পনা কিংবা বাস্তবে-অথবা সর্বত্র ---!

তোর অবহেলা- অপমান- আর উদাসীনতায় - এই মুহূর্তে একাকীত্ব যখন আমাকে কাঁদাচ্ছে, অথবা বহুজনের মাঝেও আনমনা হয়ে যাচ্ছি আমি- ঝাপসা হয়ে আসছে

দু’ চোখের দৃষ্টি --তখন বুঝতে পারছি ---তোকে কতটা ---- !

যদি কখনো ভুল ভেঙ্গে যায়- অভিমানগুলোকে ছুড়ে ফেলে- ফিরে আসিস আমার আঙিনায় -- প্রথমেই বলিস- ভুলটা ছিল কোথায় ? যদিও আমি জানি -তুই আসবি না! আর আমার ফিরে যাওয়ার পথ ও তুই রাখিসনি ! তবুও মনে মনে চাইছি- --।

কেন এমন করলি - ? কেন চেনা হতে হতে তুই অচেনাই থেকে গেলি--!

জানিনা কেন আজ অকারনে বসে আছি- এলোমেলো ভাবনায় কেন ডুবে আছি- কেন আজ আমার আকাশটা মেঘে ঢাকা --থেমে গেছে ভালোবাসার চাকা--!

কেন ক্ষণিকের পথচলা - কিছু ভালোলাগা - ভুল ভেবে আবার ফিরে আসা-?

জানি এসব কিছু তোকে স্পর্শ করেনা- করেনা আমার মত তোকে উতালা! এত কিছু ভাবার সময় তোর কোথায় ?!?

তবে কেনইবা আজ আমার মন এত উতালা-- হৃদয় জুড়ে কেন এত তোলপাড় ---একি অজানা কোন ঝড়ের আহবান- না কি বেদনার কোলাহল --?

ভাল লাগছে না কিছুই - সময়গুলো কেটে যাচ্ছে কেমন এলোমেলো ভাবে, শব্দহীন নিস্তব্ধতায়-! আমার নিস্তব্ধতা কি, তুই কি তা বুঝিস না? আমি কি আজো তোর কাছে অজানা?

তোকে দেখেছিলাম আকাশের নীলের মাঝে- ছুয়েছিলাম গোধূলির লাল পরশে- পেয়েছিলাম বৃষ্টির রিমঝিম সুরে-- হারিয়ে ফেললাম এক অজানা ঝড়ে --!

তবুওতো তুই রয়ে যাবি - স্বপ্নিল কোন অনুভবে- নয়ত বিষাক্ত কোন ক্ষত হয়ে- যা প্রতিনিয়ত দগ্ধ করবে আমাকে- !

জানি , আমার হৃদয়ের চাপা কান্নার আওয়াজ আজ তুই শুনতে পাচ্ছিস না- কিংবা তোকে তা স্পর্শও করেনা- কারন তুই চলে গেছিস এক ভিন্ন জগতে- !
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×