যতই বলি নিজেকে সামলে নিবো আসলেই কি যায় রে?!?
যতই বলি- তোকে দেখবো না, কথা বলবো না--
আসলেই কি পারা যায়?
এই দেখনা কেমন মিস করছি তোকে ---!
তুই -ও কি করছিস?
তুই তো জানিস আমার জ্বর বাতিক আছে।
আবার কষ্ট পেয়ে যদি কাঁদি তাহলেও রক্ষে নেই-
কাঁদলেই জ্বর আসে--!
অথচ দেখ, এবার নিজেকে সামলে নিবো বলে কাঁদিনি --
ভেতরে ভেতরে পুড়ে গেছি তবু চোখ থেকে সুনামির ধারা নামতে দেইনি--!
টিপ টিপ দু/এক ফোটা অশ্রু ধারা মনে হয় চোখের কোনে ছিলো --
পাত্তা দিবো না বলে -- চেষ্টা করেছি--
কিন্তু তবুও জ্বর এসে গেছে-
কষ্টের তাপমাত্রা আর জ্বরের তাপমাত্রা কত আমি না নিজেও বুঝতে পারছি না--
কি করবো বল তো --?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



